- Home
- West Bengal
- Kolkata
- Agnimitra Paul: অন্যভূমিকায় অগ্নিমিত্রা পাল, ‘হিং টিং ছট’... কার অনুপ্রেরণায় কবিতা লিখলেন মন্ত্রী?
Agnimitra Paul: অন্যভূমিকায় অগ্নিমিত্রা পাল, ‘হিং টিং ছট’... কার অনুপ্রেরণায় কবিতা লিখলেন মন্ত্রী?
Agnimitra Paul: রাজ্যের পুর ও নগরোয়ন্ন দফতরের মন্ত্রী তিনি। দিনভর নানাকাজ। শহর- গ্রামের আবর্জনা পরিস্কারের কাজের তদারকির পাশাপাশি এবার অন্যভূমিকায় দেখা গেল রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কোন ভূমিকায়? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

কাজের ফাঁকে কবিতা লিখছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পালাবদলের বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন তিনি। দিনরাত এককরে খেটে চলেছেন তিনি। এবার রাজ্যের এই দাপুটে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখা গেলো একেবারে অন্যভূমিকায়। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি কবিতা লিখছেন মন্ত্রী। কাদের উদ্দেশ্য করে এই কবিতা? নাকি নিছক ভালোলাগা থেকে এই কবিতা! তুঙ্গে চর্চা।

‘হিং টিং ছট’ ছড়ায় বামেদের নিশানা অগ্নিমিত্রার!
জানা গিয়েছে, অগ্নিমিত্রার কবিতার ভাষায় নিশানা করা হয়েছে বামেদের। তার কবিতার প্রতিটি লাইন যেন ব্যঙ্গ করেছে বামেদের কার্যকলাপ। মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি এবার কলমেও রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার ‘হিং টিং ছট’ ছড়ার মাধ্যমে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকে নিশানা করলেন তিনি।
কার অনুপ্রেরণায় কবিতা লিখলেন অগ্নিমিত্রা পাল?
সুকুমার রায়ের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের লেখা ছড়া সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো করে পোস্ট করেছেন মন্ত্রী। সেখানে ধর্মঘট, শিল্পের অভাব, বেকারত্ব থেকে কম্পিউটার চালুর বিরোধিতা—একাধিক বিষয় তুলে ধরে বাম আমলকে কটাক্ষ করেছেন তিনি।
কবিতায় অগ্নিমিত্রা পাল
হিংটিংছট
৩৪ বছর লাল নিশান, কথায় কথায় বড় জ্ঞান
ধর্মঘট আর মিছিল-মিটিং
হিং টিং ছট
হিং টিং ছট
সকালে বনধ, বিকেলে ডাক
কাজের বেলায় তালা থাক
বাসও বন্ধ, দোকানও বন্ধ
জনজীবন থাকত স্তব্ধ
কম্পিউটার আসছে দেশে
আপত্তি উঠল হেসে হেসে
কম্পিউটার নাকি চাকরি খাবে!
তাই তাকে দূরে সরিয়ে রাখবে
কলকারখানা বন্ধ হল
কত মানুষের স্বপ্ন গেল
নতুন শিল্পের খবর নাই
বেকার ছেলের জবাব নাই
ডিগ্রি নিয়ে ঘুরছে ছেলে
চাকরি মেলে না ভাগ্যবলে
বাবার টাকা, মায়ের আশা, বেকার জীবন সর্বনাশা
নেতার মুখে বড় বড় বাণী
সবাই নাকি শ্রমিক শ্রেণী….
অগ্নিমিত্রার বিশেষ বার্তা
ছড়ার শেষে তাঁর বার্তা, ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মানুষই ভোটের বাক্সে জবাব দিয়েছে। এর আগে এনকাউন্টার নিয়েও স্বরচিত কবিতা লিখেছিলেন অগ্নিমিত্রা। এবার ছড়ার ছন্দে রাজনৈতিক আক্রমণ, যা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

