শুভেন্দুকে হারাতে তৃণমূলের মেগা প্ল্যান, ভোটারদের টাকা বিলি করতে গিয়ে ধৃত তৃণমূল নেতার জামাই

Published : Apr 21, 2026, 12:32 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Purba Medinipur Election News:  ভোটবঙ্গে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার ভোটের ময়দানে শুভেন্দুকে হারাতে ভোটারদের টাকা বিলির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঠিক কী ঘটনা ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Purba Medinipur Election News: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাতে কি এবার টাকা দিয়ে ভোট কেনার পথে তৃণমূল? ভোট প্রচারে যখন নন্দীগ্রাম ব্যস্ত রাজনৈতিক দলগুলি ঠিক তারই ফাঁকে ভোট কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা, সোমবার রাতে মোহাম্মদপুর এলাকায় সাধারণ ভোটারদেরকে টাকা দিতে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা হাতেনাতে ধরে ফেলে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমানকে। বিজেপির কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ থেকে আটকে রাখে খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়, নন্দীগ্রাম থানার পুলিশ এসে সঙ্গে সঙ্গে আটক করে নিয়ে যায় তৃণমূল নেতা হাবিবুর রহমানকে।

শুভেন্দুকে হারাতে ভোট কিনতে টাকা বিলি! হাতেনাতে ধরা পড়ল তৃণমূল নেতার জামাই

সূত্রের খবর,  ভোট প্রচারে যখন নন্দীগ্রাম ব্যস্ত রাজনৈতিক দলগুলি ঠিক তারই ফাঁকে ভোট কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় সাধারণ ভোটারদেরকে টাকা দিতে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা হাতেনাতে ধরে ফেলে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমানকে। বিজেপির কর্মী সমর্থকরা দীর্ঘক্ষন থেকে আটকে রাখে খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়, নন্দীগ্রাম থানার পুলিশ এসে আটক করে নিয়ে যায় তৃণমূল নেতা হাবিবুর রহমানকে।

আরও জানা গিয়েছে যে, থানায় বসে জিজ্ঞাসাবাদ চলে। তারপর কথায় অসঙ্গতি দেখা দিতেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতার জামাইকে। আজ অভিযুক্ত হাবিবুর রহমানকে হলদিয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই টাকা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

অন্যদিকে, ভোটের মুখে আবারো উত্তপ্ত হাই ভোল্টেজ নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়ায় দলীয় প্রচারকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। আহত একাধিক। আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৭ নম্বর বুথে ভোট প্রচারে গিয়েছিল, বিজেপি ও তাদের দলীয় কর্মসূচি হিসেবে ভোট প্রচারে গিয়েছিল। 

সম্মুখ সমরের তৃণমূল বিজেপি হতেই বিজেপি কর্মীদের ওপরে তৃণমূল আক্রমণ করে বলে অভিযোগ। বিজেপির করা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি ভোট প্রচারকে কেন্দ্র করে ওখানে সমস্যা হয়েছে উভয় পক্ষের কর্মী সমর্থকরা আহত হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ভোটের প্রচার শেষ হওয়ার একদিন আগে আবারো তেঁতে উঠলো ভূমি আন্দোলনের অপর পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ekbalpur Clash: রাকেশ সিংয়ের সভায় হামলা কার ইশারায়? থানায় কী হল? কী অভিযোগ?
West Bengal Dry Day: ভোটের বাজারে সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ, নির্বাচনে রাজ্যে 'ড্রাই-ডে' ঘোষণা কমিশনের