Rahul Arunoday Banerjee: "ও বাঙালি খাবার খেতে খুব ভালোবাসত, সারাজীবন মিস করব!" বললেন দেবদূত ঘোষ

Published : Mar 29, 2026, 11:22 PM ISTUpdated : Mar 30, 2026, 01:40 AM IST
Rahul Arunoday Banerjee

সংক্ষিপ্ত

Rahul Arunoday Banerjee: দেবদূত ঘোষ জানিয়েছেন, “আমরা একসঙ্গে থিয়েটারও করেছি। ওর রক্তে নাটক। বহু রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে গেছি, রাতে গাড়িতে ফিরেছি। রাতে আড্ডা হয়েছে। ও বাঙালি খাবার খেতে খুব ভালোবাসত। রক্তকরবী, মেগা সিরিয়াল লাল কুঠি একসঙ্গে করার কথা মনে পড়ছে। খুব খারাপ ঘটনা। ও আমার ভাইয়ের মতো। সারাজীবন মিস করব আমার কমরেডকে।"

Rahul Arunoday Banerjee: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (rahul arunoday banerjee) এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। এশিয়ানেট নিউজ বাংলাকে অভিনেতা দেবদূত ঘোষ জানালেন, রাহুলকে সারাজীবন মিস করবেন দাদা হিসেবে। রাহুলের এই চলে যাওয়া যেন সত্যিই ভীষণ বেদনাদায়ক (rahul banerjee news)। 

আবেগপ্রবণ দেবদূত ঘোষ

দেবদূত ঘোষের কথায়, “সবকিছুতে ও থাকত। রাহুল তো আমাদেরই ছেলে। ওর বাবা বামপন্থী কর্মী ছিলেন, নাট্যকর্মী ছিলেন, বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন। রাহুলের মধ্যেও সেই সচেতনতাটা ছিল। ওর লেখার হাতও প্রচণ্ড ভালো ছিল। পডকাস্টটাও বিরাট পপুলার হল। খুবই গুণী ছিল। আমি ওর সঙ্গে ছবি করেছি, মেগা করেছি। ও নেই। ভাবতেই পারছি না।"

তিনি বলেন, "এখনও মনে আছে, ‘চিরদিনই তুমি যে আমার'-এর শ্যুটিং-এর সময় ওকে তো ছাড়ছিল না। আমি তখন আর্টিস্ট ইউনিয়নের দায়িত্বে কাজ করছিলাম। কিন্তু নির্দেশক ওকে ছাড়তে চাইছিল না। ঐ সময়, আমি রাহুলের হয়ে রিকোয়েস্ট করেছিলাম। কারণ, ও তখন একেবারে নতুন। আর আমি তখন অনেকটা পুরনো হয়ে গেছি। আমি হাতজোড় করে সময় চাই এবং রাহুল ছবিটা করে এবং সেটা তো ইতিহাস হয়ে যায়।" 

মেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু

দেবদূত ঘোষ জানিয়েছেন, “আমরা একসঙ্গে থিয়েটারও করেছি। ওর রক্তে নাটক। বহু রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে গেছি, রাতে গাড়িতে ফিরেছি। রাতে আড্ডা হয়েছে। ও বাঙালি খাবার খেতে খুব ভালোবাসত। রক্তকরবী, মেগা সিরিয়াল লাল কুঠি একসঙ্গে করার কথা মনে পড়ছে। খুব খারাপ ঘটনা। ও আমার ভাইয়ের মতো। সারাজীবন মিস করব আমার কমরেডকে।"   

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড জগতে। রাতেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন সহকর্মীরা এবং পাড়ার মানুষজন। সবার মুখে একটাই কথা, রাহুল খুব ভালো মানুষ ছিলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Banerjee Death News: আর ফিরবেন না, চিরনিদ্রায় অভিনেতা রাহুল! টলিপাড়ায় শোকের ছায়া
Rahul Arunoday Banerjee: "আমি হতচকিত, মর্মাহত" রাহুলের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়