নিম্নচাপের জেরে আজও ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

Published : Jun 11, 2026, 07:04 AM IST

পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল আপডেট

PREV
15

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। এই গরম যেন আর বিদায় নিচ্ছেই না। তবে এবার মিলবে খানিক স্বস্তি। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিভিন্ন জেলায় হবে বৃষ্টি।

25

পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এদিকে আবার উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে হচ্ছে বৃষ্টি।

35

আজ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণের একাধিকজেলায় রোজ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে।

45

আজ বিকেলের পর থেকে বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন জেলায়। আজ বৃষ্টির হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে।

55

আজ শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। আজ গরম থাকবে একই। সকাল থেকে ভ্যাপসা গরম অনুভব করতে পারবেন। বিকেলের পর বৃষ্টি হতে পারে। তবে, সাময়িক স্বস্তি পেলেও গরম একই থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories