MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Weather: আলোর ঝলকানি আর ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি, স্বস্তির শ্বাস ফেলল চাতক বাংলা

Kolkata Weather: আলোর ঝলকানি আর ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি, স্বস্তির শ্বাস ফেলল চাতক বাংলা

Kalbaishakhi Across Kolkata and Districts: সকাল থেকেই কালো মেঘের আনাগোনা ছিল। তবে সে মেঘ এই তাণ্ডব করবে বোঝা যায়নি। বেলা গড়াতেই আকাশের মুখ ভার। বলতে না বলেই উঠল ঝড়। সঙ্গে ঠাণ্ডা হাওয়া বইয়ে তুমুল বৃষ্টি। কোন কোন জেলা পেল স্বস্তির বৃষ্টি?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 07 2026, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

পূর্বাভাস ছিল। সেই মেনেই যেন কালো করে এল আকাশ। বিকেলেই নামল রাত। কালো মেঘে ছেয়ে গেল গোটা আকাশ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল বৃষ্টি হবে। আর বিকেল নামতেই তেমনটা হল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : X

আবহাওয়া অফিস বলছে, কলকাতা ও লাগোয়া জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি হয়েছে।

Related Articles

Related image1
weather: আকাশ অন্ধকার করে ঝেঁপে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই! কলকাতার সঙ্গে ভিজবে এই ৭ জেলা
Related image2
Weather Kolkata: দেশে বর্ষার প্রবেশ, গোটা বঙ্গে দুর্যোগের পূর্বাভাস দোসর ভ্যাপসা গরম
310
Image Credit : Getty

ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

410
Image Credit : Getty

বর্ষা কিন্তু ঢুকে পড়েছে ভারতে। কেরলমের পর কর্ণাটক তামিলনাড়ু পেরিয়ে গোয়া-মহারাষ্ট্রতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও ঢুকে পড়েছে বর্ষা। কিন্তু বাংলায় এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই কবে এ রাজ্যে বর্ষা ঢুকবে তার তথ্য মেলেনি।

510
Image Credit : X

আবহাওয়া অফিস বলছে, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।

610
Image Credit : X

অন্যদিকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই আগামী সাত দিনে।

710
Image Credit : X

এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে।

810
Image Credit : Getty

জানা গিয়েছে একগুচ্ছ ঘূর্ণাবর্ত ও সিস্টেমের কারণে বাংলার আবহাওয়ার এহেন বদল ঘটছে। সেইসঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি তো আছেই। সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

910
Image Credit : unsplash

এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।

1010
Image Credit : Getty

সব মিলিয়ে বর্ষার অপেক্ষার মাঝেই এই পড়ে পাওয়া চোদ্দ আনা বৃষ্টিতে বেজায় খুশি চাতক বাংলা। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিনের জ্বালা জুড়ালো যেন আজ বহুদিন পর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
গরমের ছুটি কি ফের বাড়ছে? স্কুল খোলা নিয়ে নবান্নের নির্দেশে জল্পনা তুঙ্গে, কী আপডেট দিচ্ছে পর্ষদ?
Recommended image2
Nabanna DA Hike: ডিএ বাড়লে মানতে হবে নবান্নের এই শর্ত? মাইনে বৃদ্ধি পেলেও গুনতে হবে এই খরচগুলি!
Recommended image3
Gurmukhi Superfast Express: হিমাচল যাত্রা এখন কলকাতা থেকে এক ট্রেনে! কবে কোথা থেকে চলবে, রইল বিস্তারিত
Recommended image4
Annapurna Yojana: নবান্নের আপডেট! অন্নপূর্ণা যোজনায় আবেদনের কতদিনের মধ্যে ঢুকবে টাকা! তারিখ জানাল রাজ্য
Recommended image5
Sourav Ganguly: 'আমি কোনও স্তরের কোনও রাজনৈতিক বিষয়ে জড়িত নই'-হঠাৎ কেন এমন বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী?
Related Stories
Recommended image1
weather: আকাশ অন্ধকার করে ঝেঁপে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই! কলকাতার সঙ্গে ভিজবে এই ৭ জেলা
Recommended image2
Weather Kolkata: দেশে বর্ষার প্রবেশ, গোটা বঙ্গে দুর্যোগের পূর্বাভাস দোসর ভ্যাপসা গরম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved