হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
সকালে ঠান্ডা আমেজ, আর বেলা বাড়লেই তীব্র গরম। কদিন ধরে চলছে এমনই আবহাওয়া। এবার প্রকাশ্যে এল বৃষ্টির খবর। আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। আজ থেকে শুরু হবে বৃষ্টি। জেনে নিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কতটা বদল হবে আবহাওয়ার।
26
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আগামিকাব বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং-এ। আবার উত্তরবঙ্গের বাকি এলাকা থাকবে শুষ্ক। আগামী চার দিন তাপমাত্রার খুব একটি পরিবর্তন হবে না।
36
তেমনই দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বর্তমানে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। আজ শনিবার তাপমাত্রা ১৯ বা ২৩ ডিগ্রির মধ্যে থাকবে। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
56
এদিকে রবিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বদল হবে আবহাওয়া। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, আগামী মাসের শুরুতেই পারদ চড়বে অনেকটা। কলকাতায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। রবিবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে. সোমবার থেকে বাড়বে গরম।
66
আপাতত শুষ্ক থাকবে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.