
Ranaghat: রানাঘাট আদালতে অন্তর্বর্তী জামিন পেলেন প্রিয়া বিশ্বাস ও রঞ্জিত লস্কর। বেআইনি জুয়া ও মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ, পাল্টা মামলা, আইনি লড়াই এবং পুলিশের ভূমিকা নিয়ে কী বললেন আইনজীবী মৃন্ময় চক্রবর্তী?
Ranaghat: রানাঘাট আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেলেন প্রিয়া বিশ্বাস ও রঞ্জিত লস্কর। জুয়ার ঠেক ও বেআইনি কারবারের প্রতিবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া পাল্টা মামলায় আপাতত স্বস্তি পেলেন দু’জন। তাঁদের পক্ষের আইনজীবী মৃন্ময় চক্রবর্তী জানিয়েছেন, কেস ডায়েরি ও ইনজুরি রিপোর্ট খতিয়ে দেখে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত এই জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি বেআইনি জুয়া ও মদের কারবার বন্ধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।