Ration Update: রেশন কার্ডে বড় ধাক্কা! কমছে বরাদ্দ, তালিকা থেকে বাদ পড়ছে হাজার হাজার নাম

Published : Jul 13, 2026, 10:17 AM IST

দেশ জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে একসঙ্গে দুটো বড় খবর । একদিকে কেন্দ্রীয় সরকার অন্ত্যোদয় অন্ন যোজনায় বরাদ্দ কমানোর পথে হাঁটছে বলে মনে করছে বিরোধীরা। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের জেরে  মানুষ রেশন ব্যবস্থার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

PREV
110
অন্ত্যোদয় অন্ন যোজনায় কোপ পড়তে চলেছে

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের তিন নম্বর ধারা সংশোধন করে সংসদে বিল আনছে মোদি সরকার। এর ফলে অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে থাকা পরিবারগুলির রেশন বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। তবে জাতীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

210
পরিবার-পিছু নয়, এবার ব্যক্তি-পিছু বরাদ্দ

এখন অন্ত্যোদয় প্রকল্পে পরিবার পিছু মাসে ৩৫ কেজি চাল-গম মেলে, সদস্যসংখ্যা যতই হোক। নতুন নিয়মে তা বদলে ব্যক্তি পিছু মাসে ৭ কেজি ধার্য হতে পারে বলে জানা যাচ্ছে। তবে একটি পরিবার মাসে কোনও মতেই ৩৫ কেজি-র বেশি রেশন পাবে না এই নতুন প্রক্রিয়া চালু হলে। আর সেই নিয়ে নিম্নবিত্ত পরিবারগুলির মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

310
চার সদস্যের পরিবারে ৭ কেজি রেশন কমার আশঙ্কা

চার সদস্যের পরিবার হলে বরাদ্দ ২৮ কেজিতে নেমে আসতে পারে, অর্থাৎ প্রায় ৭ কেজি ঘাটতি। তিনজনের পরিবারে ঘাটতি হতে পারে ১৪ কেজি পর্যন্ত। ৫ জনের পরিবার হলেই মাসে ৩৫ কেজি রেশন পাওয়া যাবে।

410
সাত সদস্যের পরিবারেও বাড়তি সুবিধা নেই

সাত সদস্যের পরিবার থাকলেও ৪৯ কেজি নয়, ৩৫ কেজির সীমাতেই আটকে থাকতে হবে বলে প্রস্তাবিত নিয়মে জানানো হয়েছে। অর্থাৎ ব্যক্তি পিছু হিসাবেও একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হচ্ছে।

510
সরকারের যুক্তি ও সাশ্রয়ের অঙ্ক

কেন্দ্রের দাবি, সমীক্ষায় দেখা গেছে দেশে অন্ত্যোদয় পরিবারের গড় সদস্যসংখ্যা সাতজনের অনেক কম। নতুন নিয়ম চালু হলে বছরে প্রায় ১৩ হাজার ৫৯০ কোটি টাকা সাশ্রয় হবে বলে সরকারি হিসেব।

610
বিরোধিতায় রেশন ডিলারদের সংগঠন

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে। বরাদ্দ কমলে ডিলারদের কমিশনও কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠন।

710
কোচবিহারে রেশন কার্ড ছাড়াই ৬২ হাজার ভোটার

এবার নজর ঘোরানো যাক কোচবিহারের দিকে। ভোটার তালিকায় নাম থাকলেও রেশন কার্ড নেই, এমন প্রায় ৬২ হাজার ভোটারের হদিশ পেয়েছে জেলা খাদ্য দপ্তর।

810
ভোটার তালিকা সংশোধনের জের

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোচবিহারে প্রায় এক লক্ষ ২২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। নাম মিলিয়ে দেখার সময়েই রেশন কার্ডহীন এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য উঠে আসে।

910
কাদের নাম বাদ যাচ্ছে, কারা সুবিধা পাচ্ছেন

যাঁদের নাম ভোটার তালিকা থেকে সরাসরি বাদ গিয়েছে, তাঁরা রেশন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে যাঁদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন, আপাতত তাঁদের নাম রেশন ডেটাবেস থেকে বাদ দেওয়া হচ্ছে না।

1010
পরিযায়ী শ্রমিক থেকে অনুপ্রবেশ, উঠছে একাধিক প্রশ্ন

খাদ্য দপ্তর সূত্রে খবর, বাদ পড়াদের একাংশ পরিযায়ী শ্রমিক যাঁদের রেশন কার্ড নেই, কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণেও নাম বাদ পড়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনুপ্রবেশ নিয়েও প্রশ্ন তুলছেন আধিকারিকদের একাংশ। যাচাই প্রক্রিয়া ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে খাদ্য দপ্তর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories