Ration নিয়ে বড় খবর: রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার? জানুন আসল সত্যি

Published : May 25, 2026, 09:04 AM IST

Ration: নতুন সরকার আসার পরেই রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরও আধুনিক করারও আর্জি জানিয়েছে রেশন ডিলাররা। 

PREV
19
রেশন ব্যবস্থা

নতুন সরকার আসার পরেই রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরও আধুনিক করারও আর্জি জানিয়েছে রেশন ডিলাররা।

29
পুরনো প্রকল্প চালুর দাবি

আগের সরকারের অনিহার কারণে যেসব জনমুখী কেন্দ্রীয় প্রকল্প এতদিন ধরে বন্ধ ছিল সেগুলিও রেশনে চালু কর দাবি জানিয়েছে রেশন ডিলাররা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আর্জিও জানিয়েছে রেশন ডিলারদের সংগঠনগুলি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের পক্ষ থেকে একটি চিঠিও গেছে।

39
শুভেন্দুকে বৈঠকে বসার আর্জি

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রেশন ডিলারদের সঙ্গে একটি বৈঠকে বসারও আর্জি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, বর্তমানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল দীর্ঘদিন ধরেই খাদ্য দফতরের দায়িত্ব সামলেছেন। আর সেই কারণে রেশন ব্যবস্থা তাঁর পুরোটাই জানা। তাই দ্রুত রেশন ব্যবস্থা ঠিক করার আর্জি জানিয়েছেন তিনি।

49
রেশন ডিলারদের আর্জি

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রেশন ডিলাররা একাধিক আর্জি জানিয়েছেন। গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে ডিলারদের বিকল্প প্রথম প্রসস্ত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু আধুনিক প্রকল্পের অনুমোদন দিয়েছে । কিন্তু সেগুলি পূর্বতন সরকার চালু করেনি। সেগুলি যাতে দ্রুত চালু করা হয় তারই আর্জি জানিয়েছে

59
প্রকল্পগুলি সফল

দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এই মডেল দারুণভাবে সফল হলেও বাংলায় এখনও পর্যন্ত চালু করা হয়নি। ডিলারদের দাবি এই প্রকল্পগুলি রাজ্যে চালু হলে যথেষ্টই সফল হবে। তাই সেগুলি দ্রুত চালু করার আর্জি জানিয়েছেন তাঁরা।

69
প্রথম প্রস্তাব

রেশন দোকানগুলোতে সাধারণ চাল, গমের পাশাপাশি বাজার থেকে অনেক কম দামে তেল, দান, নুন, মশলার মতো গ্রোসারি সামগ্রী বিতরণ করা।

79
দ্বিতীয় প্রস্তাব

গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশন দোকানে মিনি ব্যাঙ্কিং কাউন্টার বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা চালু করা।

89
তৃতীয় প্রস্তাব

সাধারণ মধ্যবিত্ত এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন দোকান থেকে ৫ কেজি ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করা আর রিফলিং এর সুবিধা করা।

99
চতুর্থ প্রস্তাব

বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলারদের কেন্দ্র সরকারের খরচে প্রশিক্ষণ দেওয়া।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories