Rekha Patra: চৈতন্য মঠে পুজো দিয়ে Vote প্রচার শুরু রেখা পাত্রর, সঙ্গে বিজেপি নেতা কর্মীরা

Published : Mar 20, 2026, 03:45 PM IST
Rekha Patra  BJP candidate from Hingalganj kicked off her election campaign

সংক্ষিপ্ত

Rekha Patra: জয়ের লক্ষ্য বিজেপি প্রার্থী চৈতন্য মঠে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। গতকাল বিজেপি নাম ঘোষণা করেছে রেখা পাত্রর। জয়ের লক্ষ্যে আজ থেকেই প্রচার শুরু করেছেন। 

হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র । সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ হিসেবেই রাজনীতিতে তাঁর উত্থান। গত লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী করেছিল। বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন , খোদ প্রধানমন্ত্রীর মুখে তার নাম শোনা গেছে একাধিকবার , প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ফোনেও কথা বলেছেন। কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। লোকসভা নির্বাচনে হার স্বীকার করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে। তারপরেও তাঁর ওপর আস্থা রেখেছে বিজেপি। এবার প্রার্থী করেছে হিঙ্গলগঞ্জে। প্রশ্ন এবার কী ভোটে জিততে পারবেন রেখা?

জয়ের লক্ষ্যে রেখা

জয়ের লক্ষ্য বিজেপি প্রার্থী চৈতন্য মঠে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। গতকাল বিজেপি নাম ঘোষণা করেছে রেখা পাত্রর। আজ থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। দলীয় কর্মী সমর্থক ও পরিবারের সদস্যদের নিয়ে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন রেখা পাত্র। এবার হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আনন্দ সরকারকে। তবে রেখা পাত্র জয়ের ব্যাপারে আশাবাদী।

সন্দেশখালি আন্দোলনকে কাজে লাগিয়ে রাজ্যে বিজেপি সাংসদের সংখ্যা বাড়াতে চেয়েছিল। আর সেই কারণেই সেই সময় বিজেপি প্রার্থী করেছিল রেখা পাত্রকে। যদিও ভোটে জিততে পারেনি রেখা। লোকসভা নির্বাচনের সময় রেখা পাত্রর হয়ে প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদীর মুখে রেখা পাত্রর নাম আর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল। মোদীর মঞ্চেও উপস্থিত হয়েছিল রেখা পাত্র। কিন্তু শেষ রক্ষা হয়নি। এবার কী হবে? তাই নিয়েই উঠছে প্রশ্ন। সন্দেশখালির সন্দীপ পাত্রের সঙ্গে বিয়ে হয়েছিল রেখা পাত্রের। স্বামী ছিলেন পরিযায়ী শ্রমিক। বর্তমানে তিন মেয়ে নিয়ে রেখা-সন্দীপের ঘর সংসার। স্থানীয়দের কথায় রেখার পরিবার গতবারের মত এবারও পুরোপুরি পাশে রয়েছে। আর সেই কারণেই নিশ্চিন্তে রাজনীতির ময়দানে আরও একবার ভাগ্য পরীক্ষা করতে নেমে পড়েছেন রেখা। এবার তৃণমূল কংগ্রেস জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার গঠনে মরিয়ে চেষ্টা করছে। পাল্টা বিজেপিও বিরোধী দল থেকে শাসক দল হওয়ার লড়াই চালাচ্ছে। এই অবস্থায় রেখা পাত্রের ভাগ্যে এবার কী জয়ের শিকে ছিঁড়বে? প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালির নোনা জলে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘তৃণমূলের মধ্যে আগুন লেগেছে, তাই ওদের এত জ্বলছে!’ বিস্ফোরক দিলীপ
Afrin Begum: কে এই আফরিন বেগম? বালিগঞ্জে CPM শোভনদেবের বিরুদ্ধে প্রার্থী করেছে