West Bengal Weather: বৃষ্টি শেষ হতেই কাঁপুনি! কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

Published : Nov 22, 2026, 10:39 AM IST

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির দাপট কমার পাশাপাশি আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাজ্যে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা।

PREV
16

অবশেষে স্বস্তি! ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাব কাটতেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জেরে ব্যাহত হয়েছিল স্বাভাবিক জনজীবন। আকাশ ছিল মেঘলা। কোথাও হালকা, কোথাও আবার ভারী বৃষ্টিতে তাপমাত্রাও নেমেছিল। তবে এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির দাপট কমার পাশাপাশি আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাজ্যে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা।

26

নিষ্ক্রিয় ঘূর্ণিঝড় অ্যাকভান, কেমন থাকবে আবহাওয়া?

ঘূর্ণিঝড় অ্যাকভান ওড়িশার গোপালপুর উপকূলের কাছে আছড়ে পড়ার পর তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছিল। নিম্নচাপের অবশিষ্টাংশ ক্রমশ দুর্বল হয়ে উত্তর ছত্তীসগঢ় এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এবার সেই নিম্নচাপের প্রভাবও অনেকটাই কেটে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা নেই।

36

এক ধাক্কায় ৩-৪ ডিগ্রি নামবে তাপমাত্রা!

এবার শীতপ্রেমীদের জন্য সুখবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা কমবে। ফলে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

46

কলকাতার তাপমাত্রা কত ছিল?

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। রবিবার আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কমলে শহরেও শীতের আমেজ বাড়তে পারে।

56

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গেও আপাতত নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। তবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্সের পাশাপাশি সমতলের জেলাগুলিতেও শীতের অনুভূতি বাড়তে পারে।

66

কবে থেকে জাঁকিয়ে শীত?

সব মিলিয়ে নিম্নচাপের প্রভাব কাটতেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমলে শীতের আমেজও বাড়বে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ছে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories