Arjun Singh: ওকে তুলে নিয়ে গ্রেফতার করুক, অভিষেককে নিয়ে আক্রমণ অর্জুন সিংয়ের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং। “ওকে তুলে নিয়ে লকআপে ঢোকানো উচিত। লকআপে সাধারণ ক্রিমিনালদের সঙ্গে থাকলে বুঝবে...” সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং।

Share this Video

সম্প্রতি পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া, তাঁদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং রাজ্যে অশান্তি ছড়ানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি উঠেছে। সেই প্রসঙ্গেই অভিষেককে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, সরকারের আধিকারিক, সংবিধান, আদালত এবং বিচারব্যবস্থাকে অপমান করে মন্তব্য করার ফল কী হতে পারে, তা লকআপে থাকলেই বুঝতে পারবেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শুনুন ঠিক কী বলেছেন তিনি।

Related Video