Rekha Patra: হঠাৎ অসুস্থ রেখা পাত্র! শরীরে বিষক্রিয়া? ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক

Published : Nov 22, 2026, 11:16 AM IST
rekha patra hospitalised poisoning bjp mla health update

সংক্ষিপ্ত

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বিধায়ককে। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলেও খবর সামনে এসেছে।

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বিধায়ককে। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলেও খবর সামনে এসেছে। যদিও বিষক্রিয়ার বিষয়টি হাসপাতাল বা বিজেপি নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার রাতেই আচমকা অসুস্থ

শনিবার রাত প্রায় ৯টা নাগাদ নিজের হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউতে ভর্তি করা হয়েছিল বিজেপি বিধায়ককে। কিন্তু কয়েক ঘণ্টা চিকিৎসার পরেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। শেষ পর্যন্ত তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভেন্টিলেশনে রাখা হয়েছে বিধায়ককে

বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেখা পাত্র। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিধায়ক।

শরীরে বিষক্রিয়া? কী জানা যাচ্ছে?

রেখা পাত্রের অসুস্থতার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব থাকার কথা বলা হয়েছে। তবে ঠিক কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা বিজেপির তরফে বিষক্রিয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে অসুস্থতার প্রকৃত কারণ জানতে চিকিৎসকদের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা রয়েছে। রবিবার সকালে রেখা পাত্রের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বিজেপি বিধায়ক। হিঙ্গলগঞ্জের বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুগামী ও রাজনৈতিক মহলের একাংশ।

রাজনৈতিক মহলে চাঞ্চল্য

সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন। তাঁর আকস্মিক অসুস্থতার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অসুস্থতার কারণ নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Weather: বৃষ্টি শেষ হতেই কাঁপুনি! কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস
Hospital Medicine: সরকারি হাসপাতালে আর ওষুধ কিনতে হবে না বাইরে থেকে! রোগীদের জন্য বড় সিদ্ধান্ত