পুরীতে বেড়াতে গিয়ে মোবাইলে নগ্ন ছবি, ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ আত্মীয়ের

Published : Nov 18, 2019, 05:47 PM ISTUpdated : Nov 18, 2019, 06:38 PM IST
পুরীতে বেড়াতে গিয়ে মোবাইলে নগ্ন ছবি, ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ আত্মীয়ের

সংক্ষিপ্ত

পুরীতে সমুদ্র স্নানের মোবাইল বন্দি কিশোরীর নগ্ন ছবি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ভয় দেখিয়ে ধর্ষণ এক আত্মীয়ের হাতেই ধর্ষিতা হতে হল অষ্টম শ্রেণির ছাত্রীকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ  

এক আত্মীয়ের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিল সে।  আর সেটাই কাল হল। দেড় বছর ধরে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হতে হল অষ্টম শ্রেণির এক ছাত্রীকে! নির্যাতিতার অভিযোগ, ওই আত্মীয়ই নাকি নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার ভয় দেখিয়ে যৌন নির্যাতন চালিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতার কিশোরীর বাড়ি হাওড়ার নিশ্চিন্দা এলাকায়। গত ফ্রেরুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিল সে। ওই কিশোরীর দাবি, তাদের সঙ্গে পুরীতে গিয়েছিল এক আত্মীয়ও। সমুদ্র স্নানের পর হোটেলে ফিরে যখন সে পোশাক পাল্টাচ্ছিল, তখন ওই আত্মীয়ই মোবাইলে নির্যাতিতার নগ্ন ছবি তুলে রাখে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, সেই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়া ভয় দেখিয়ে দেড় বছর ধরে তাঁকে ধর্ষণ করেছে ওই আত্মীয়। এমনকী, স্কুলে গিয়ে রেহাই পায়নি অষ্টম শ্রেণির ওই ছাত্রী।  স্কুলের থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করা হয়েছে! পাছে নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে, এই ভয়ে প্রথমে বাড়িতে কিছু জানায়নি নির্যাতিতা। কিন্তু শেষপর্যন্ত আর যৌন নির্যাতন সহ্যও করতে পারেনি সে।

 

জানা গিয়েছে, রবিবার বাড়িতে গোটা ঘটনাটি খুলে বলে ওই কিশোরী। আর দেরি করেননি নির্যাতিতার পরিবারের লোকেরা। হাওড়ার নিশ্চিন্দা থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেন তাঁরা। অভিযুক্ত অপূর্ব সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। বছর বত্রিশের ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগণার সোদপুরে। তার বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা। 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে