Suvendu Adhikari: বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থান, TMC থেকে BJPতে গিয়েও থামেনি সাফল্যের রথ

Published : May 08, 2026, 04:02 PM IST

Rise of Suvendu Adhikari: আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে। বর্তমানে তিনি বিজেপি নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দেখুন তাঁর উত্থানের কাহিনি। 

PREV
110
শুভেন্দু অধিকারী

বর্তমান বঙ্গ রাজনীতিতে সবথেকে চর্চিত নাম শুভেন্দু অধিকারী। আগামী দিনে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে। বর্তমানে তিনি বিজেপি নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দেখুন তাঁর উত্থানের কাহিনি।

210
রাজনীতিতে প্রবেশ

মেদিনীপুরের স্থানীয় রাজনীতি থেকেই হাতেখড়ি শুভেন্দু অধিকারীর। ২০০০ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন তিনি। ধীরে ধীরে দলের অন্যতম সংগঠক হয়ে ওঠেন শুভেন্দু।

310
যুব তৃণমূলের দায়িত্বে

একটা সময় তাঁর হাতেই ছিল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দায়িত্ব। সেই সময় ধীরে ধীরে পশ্চিমবঙ্গের একধিক কজেলে ছাত্র সংগঠন দখল করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।

410
নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারী

নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারী ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের সাফল্যের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলার রাজনীতিতে তিনি বর্তমানে একজন সফল রাজনীতিবিদ হিসেবেই পরিচিত।

510
TMC জমানায় মন্ত্রী

দলীয় সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি শুভেন্দু অধিকারী তৃণমূলের জমানায় মন্ত্রীও ছিলেন। পরিবহন আর সেচ দফতরের দায়িত্বে ছিলেন। ২০১১ সালের আগে শুভেন্দু অবশ্য সাংসদ ছিলেন। যাইহোক তৃণমূলের যুব সংগঠনের পাশাপাশি পূর্ব মেদিনীপুরে দলের দায়িত্বও ছিলন তিনি।

610
২০২০তে ছন্দপতন

২০২১ সালের আগে থেকেই তৃণমূলে উত্থান হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। তাঁর জন্য বিশেষ দলীয় সংগঠনও তৈরি হয় মমতার উদ্যোগে। সেই সময় থেকেই কালীঘাটের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শুভেন্দুর। ২০২০ সালে তৃণমূল ছেড়ে চলে আসেন বিজেপিতে।

710
২০২১-এর সাফল্য়

২০২১ সালে বিজেপির টিকিটে নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী হন শুভেন্দু অধিকারী। প্রতিপক্ষ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মমতা নিজের কেন্দ্র ছেড়ে শুভেন্দুকে হারাতে নন্দীগ্রাম গিয়েছিলেন। সেখানে তিনি হেরে যান। তারপর রাজ্যের বিরোধী দলনেতা হন শুভেন্দু।

810
মমতার কট্টর সমালোচক

শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচকই নন, তিনি মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেন। বাংলার রাজনীতিতে মেরুকরণ শুরু হয় তাঁর আর মমতার হাত ধরেই। তেমনই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। তার হাত ধরেই বিজপির এই বিপুল পরিমাণ সাফল্য।

910
মুখ্যমন্ত্রী শুভেন্দু!

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামে সিলমহর পড়ার অপেক্ষায়। নন্দীগ্রাম আর ভবানীপুর - দুটি কেন্দ্রে মমতাকে হারিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন। শুভেন্দু ঘনিষ্টদের দাবি নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে তাঁর হাত ধরেই তৃণমূলের বঙ্গ দখল। আর বিজেপিও শুভেন্দুর হাত ধরেই বাংলা দখল করেছে।

1010
বাংলার মানুষের প্রত্যাশা

বিজেপি একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। যারমধ্যে রয়েছে শিক্ষা-স্বাস্থ্য-নরাপত্তা-সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি। সেই প্রতিশ্রুতি পুরণ যেন শুভেন্দু অধিকারীর হাত ধরে হয়- তার দিকেই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories