SALARY + DA: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! অক্টোবর মাসে বেতনের সঙ্গেই মিলবে ৩৮ শতাংশ হারে বর্ধিত DA। জেনে নিন কার কত টাকা বাড়বে, কবে ঢুকবে অ্যাকাউন্টে।
দুর্গাপুজোর ছুটি শুরুর আগেই রাজ্য সরকারি কর্মীদের হাতে আসছে মোটা অঙ্কের টাকা। আগাম বেতনের সঙ্গে মিলবে বর্ধিত DA-ও। যার অর্থ রাজ্য সরকারি কর্মীরা একলপ্তেই পুজোর আগেই অনেকটা টাকা পাবেন.
28
কবে ঢুকবে টাকা
১৫ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু হওয়ায় তার আগেই এই বকেয়া ডিও ও বেতন হাতে পেতে পারেন সরকারি কর্মীরা। অর্থাৎ ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যে বেতন ঢুকে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
38
DA বেড়ে কত হচ্ছে
১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই টাকা এবারই হাতে পেতে পারেন সরকারি কর্মীরা।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরাও পাবেন এই বর্ধিত ভাতা। অর্থাৎ গ্রান্ট ইন এইড সরকারি কর্মীরা এই সুবিধে পাবেন
58
পেনশনভোগীদেরও লাভ
রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনপ্রাপকদের জন্যও ১ অক্টোবর থেকে চালু হচ্ছে ৩৮ শতাংশ হারে DR। তারাও পুজোর আগে মোটা অঙ্কের টাকা পাবেন।
68
৩০ হাজার বেসিকে কত বাড়বে
৩০ হাজার টাকা বেসিক পে-তে আগে DA মিলত ৫,৪০০ টাকা। নতুন হারে তা বেড়ে হবে ১১,৪০০ টাকা—অর্থাৎ মাসে বাড়তি ৬,০০০ টাকা।
78
৪০ থেকে ৬০ হাজার বেসিকে হিসাব
৪০ হাজার বেসিকে বাড়তি মিলবে ৮,০০০ টাকা, ৫০ হাজারে DA হবে ১৯,০০০ টাকা, আর ৬০ হাজার বেসিকে DA দাঁড়াবে ২২,৮০০ টাকা।
88
শুধু বেসিকের উপরেই হিসাব
বাড়তি ২০ শতাংশ DA শুধুমাত্র সংশোধিত মূল বেতনের উপরেই ধার্য হবে, অন্য কোনও ভাতার সঙ্গে যুক্ত হবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.