ভূতনিতে লুঠের ভয়ে ত্রাণ নেওয়ার হুড়হুড়ি, দুই নৌকা বোঝাই ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা

ভূতনিতে লুঠের ভয়ে ত্রাণ নেওয়ার হুড়হুড়ি, দুই নৌকা বোঝাই ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা

Published : Sep 17, 2026, 09:19 PM IST

Bhootni Flood: মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনীতে সরকারি ত্রাণ বিতরণ ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগ। বৃহস্পতিবার উত্তর চণ্ডীপুরের সাহেবটোলা ও মোহরিল মোড় এলাকায় বন্যার্তদের জন্য দুই নৌকা বোঝাই করে ত্রাণ সামগ্রী পাঠায় মালদা জেলা প্রশাসন।

Bhootni Flood: মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনীতে সরকারি ত্রাণ বিতরণ ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগ। বৃহস্পতিবার উত্তর চণ্ডীপুরের সাহেবটোলা ও মোহরিল মোড় এলাকায় বন্যার্তদের জন্য দুই নৌকা বোঝাই করে ত্রাণ সামগ্রী পাঠায় মালদা জেলা প্রশাসন। ত্রাণ নিয়ে যান জেলা প্রশাসনের আধিকারিকরা এবং মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। সাহেবরামটোলায় নিয়ম মেনে ত্রাণ বিতরণ করা হলেও মোহরিল মোড় এলাকায় নৌকা পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ত্রাণ সামগ্রী নিতে বন্যার্তদের মধ্যে শুরু হয় তুমুল হুড়োহুড়ি। অনেকেই নৌকায় উঠে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে থাকেন। মুহূর্তের মধ্যে এলাকায় তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভূতনীর বন্যা পরিস্থিতির মধ্যেই ত্রাণ বিতরণের এই দৃশ্য নজর কেড়েছে। ঠিক কীভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখুন সেই ভিডিও। 

03:10সরকারি অফিসে রাতের অন্ধকারে 'পিকনিক'! মাংস রান্না, মিউজিক সিস্টেমে ভাইরাল ভিডিও
03:51Ritabrata Banerjee : প্রতীক নিয়ে মমতার কপালে হাত ফেলে বড় দাবি ঋতব্রতর
09:47রাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি
03:15৯০টি দামি ফোন নিয়ে চম্পট, cctv-তে ধরা পড়ল চুরির দৃশ্য!
11:48Maoist Leader Arrest: কে এই অসীম মণ্ডল ওরফে আকাশ? ১৫ বছর পর কীভাবে পুলিশের জালে? সাংবাদিক বৈঠকে কী বললেন CP?
07:23Dilip Ghosh On Bhutni Flood News: ‘পাহাড়ের উপরেও তো বন্যা হচ্ছে!’ বানভাসি ভুতনি নিয়ে কী বললেন দিলীপ?
06:32Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?
11:49Modi on Annapurna Yojana: দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ₹৩,০০০! অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি নিয়ে মোদীর বড় ঘোষণা, কী বললেন?
12:12Naushad on CM Suvendu: 'শেষ সুযোগ' বার্তা শুভেন্দুর, তারপরই নওশাদের বিস্ফোরক মন্তব্য! নন্দীগ্রাম-রেজিনগরে কী সমীকরণ?
Read more