SFI Jadavpur University: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঠিক আগেই আত্মবিশ্বাস বাড়ল বামেদের (icc election jadavpur university)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় ছিনিয়ে নিল এসএফআই। গত ২১ এবং ২৪ এপ্রিল ভোট হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (jadavpur university news)।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই মিটে গেছে। আগামী ২৯ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। ঐদিন যাদবপুর বিধানসভা কেন্দ্রেও ভোট রয়েছে। ঠিক তার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচনের ফলপ্রকাশ হল।
সোমবার বিকেলে, এই ফলাফল সামনে আসতেই দেখা যায় যে, বিরাট জয় বামেদের। নিঃসন্দেহে বিধানসভা ভোটের আগে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। আর্টস বিভাগে কার্যত, একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে এসএফআই। ইউজি এবং পিজি দুটি বিভাগেই জয় পেয়েছে তারা। অন্যদিকে, সায়েন্স বিভাগে জয় ছিনিয়ে এনেছে ডব্লিউটিআই।
অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং-এর দুটি বিভাগেই দ্বিতীয় হয়ে প্রধান বিরোধীর জায়গায় এসএফআই। এক্ষেত্রে জয় পেয়েছে ডিএসএফ। তবে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির ফল অত্যন্ত খারাপ। কার্যত, উবে গেছে তারা। এবিভিপি তো কোথাও জায়গাই করতে পারেনি।
গত নির্বাচনে এবিভিপির উত্থান বেশ চোখে পড়ার মতো ছিল। কিন্তু এবার তাদের ফলাফল একেবারে তলানিতে এসে ঠেকেছে। বরং, বামেদের ভোট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, এসএফআই-এর ফল দুর্দান্ত। যা বিধানসভা ভোটগ্রহণের ঠিক দুদিন আগে বেশ আত্মবিশ্বাস জোগাচ্ছে বামেদের। বিশেষ করে যেভাবে তারা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদকে রুখে দিয়ে জয় ছিনিয়ে আনলেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.