SIR Voter List 2026: প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট (sir list 2026 west bengal)। প্রায় ৬০ লক্ষ ভোটার এই বিবেচনাধীন তালিকায় ছিলেন। সোমবার রাত ১২ টার কিছুক্ষণ আগে এই তালিকা প্রকাশিত হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে (sir voter list 2026 west bengal)।
তবে এই নিষ্পত্তির তালিকায় কতজনের নাম রয়েছে, সেই সংখ্যা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। সেইসঙ্গে, বাদ যাওয়ার সংখ্যাটাও পরিষ্কার নয়। আসলে , কমিশন শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়টিই সরকারিভাবে জানিয়েছে। জানা যাচ্ছে, যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে।
কিন্তু এই তালিকা প্রকাশিত হলেও তা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করছেন। তার কারণ, টেকনিক্যাল সমস্যা। একাধিক জায়গায় টেকনিক্যাল গ্লিচ ধরা পড়ছে। নির্বাচন কমিশন বলছে, বুথ ধরে ধরে অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করতে হবে এবং সেখানে নাম রয়েছে কি না, সেই বিষয়টি যে কোনও ভোটার জানতে পারবেন।
কিন্তু অভিযোগ উঠছে যে, বেশিরভাগ বুথেরই অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। পাশাপাশি এপিক নম্বর দিয়েও কোনও নাম দেখা যাচ্ছে না বলে খবর। সম্ভবত সার্ভারের উপর বাড়তি চাপের জেরেই এমনটা হচ্ছে বলে অনেকে মনে করছেন।
প্রসঙ্গত, রবিবার নির্বাচন কমিশন জানায়, সোমবার সন্ধ্যার মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে। এরপর সোমবার সন্ধ্যায়, সিইও মনোজ আগরওয়াল সাংবাদিক বৈঠক করে বলেন, রাত ৯টায় তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা তৈরি করতে মোট ৬-৮ ঘণ্টা সময় লাগে। আর এখনও পর্যন্ত, ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে কতজনের নাম বাদ গেছে সেটা আমার জানা নেই।’’
শেষপর্যন্ত, রাত ১২টা বাজার কয়েকমিনিট আগে বিবেচনাধীন ভোটারদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হল। কিন্তু কতজনের নামের নিষ্পত্তি হয়েছে এবং তাদের মধ্যে কতজনের নাম বাদ গেছে, সেই হিসেব এখনও কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। এমনকি, সেই সংখ্যা কখন জানানো হবে, সেই বিষয়েও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.