SIR Voter List 2026: দ্বিতীয় দফার তালিকা প্রকাশ রাত ৯টায়, জানালেন সিইও! কতজনের নাম বাদ?

Published : Mar 23, 2026, 08:05 PM ISTUpdated : Mar 23, 2026, 09:26 PM IST
SIR Voter List 2026

সংক্ষিপ্ত

SIR Voter List 2026: সামনে আসবে দ্বিতীয় দফার তালিকা। প্রায় ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকায় রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনের তথ্যের সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে? সেই সংখ্যা নিজেই জানাতে পারলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ আগরওয়াল।

 SIR Voter List 2026: অপেক্ষার আর কিছুক্ষণ। তারপরেই সামনে আসবে দ্বিতীয় দফার তালিকা (sir list 2026 west bengal)। প্রায় ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকায় রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনের তথ্যের সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে? সেই সংখ্যা নিজেই জানাতে পারলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ আগরওয়াল (sir voter list 2026 west bengal)। 

কী জানালেন মনোজ আগরওয়াল?

দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আগে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘‘কতজন বাদ গেছেন, সেই সংখ্যাটা জানা নেই।’’ সোমবার, রাত ৯টায় দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।" 

তাঁর কথায় ‘‘এই তালিকা তৈরি করতে মোট ৬-৮ ঘণ্টা সময় লাগে। আর এখনও পর্যন্ত, ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে কতজনের নাম বাদ গেছে সেটা আমার জানা নেই।’’ এই পুরো কর্মযজ্ঞে মোট ৭০৫ জন বিচারক কাজ করছেন। অতএব, ‘ই-সাইন’ করে কতজনের নাম সামনে আসবে সেটা তাঁর জানা নেই। কিন্তু যে নামগুলিই আসবে, তার সবকটা প্রকাশিত হবে। 

 

 

ট্রাইবুনাল গঠনের কাজ শেষ

অন্যদিকে, ট্রাইবুনাল গঠনের বিষয়টি রাজ্যের মুখ্যসচিব দেখছেন।মুখ্য নির্বাচনী আধিকারিক উল্লেখ করেন যে, হাইকোর্টের বৈঠকে তিনি শুনেছেন, কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কাজ শেষ। এর বাইরে আর কোনও তথ্য নেই। মনোজের আগরওয়ালের মতে, ‘‘আইনশৃঙ্খলার বিষয়টি রাজ্যের হাতে। রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব, এবং পুলিশ সুপারদের বলেছি তৎপর থাকতে হবে।’’

প্রসঙ্গত, যাদের নাম বাদ পড়বে, তারা আবার ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই অবশ্য সেই ট্রাইবুনাল গঠন করে ফেলেছে কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করার কাজ শেষ হয়ে গেছে।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসিভা ভোট। ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত, যতজনের নামের নিষ্পত্তি সম্ভব হবে, প্রত্যেকের নাম অতিরিক্ত ভোটার তালিকায় রাখা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election 2026: দাবাং মোডে নির্বাচন কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে ছেঁটে ফেলল ECI
News Round Up: বিধানসভা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে বিপাকে পিএসএল, সারাদিনের সব খবর এক ক্লিকে