Sisir Adhikari: মমতাকে হারাবেই শুভেন্দু, জোর গলায় বলে ভবানীপুরে প্রচারে যাচ্ছেন বাবা শিশির অধিকারী

Published : Mar 24, 2026, 03:01 PM IST
Sisir

সংক্ষিপ্ত

Sisir Adhikari: একটা সময় মমতার ভরসার পাত্র ছিলেন শিশির অধিকারী। নিজের নয়া দল গড়া মমতাকে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে মেদিনীপুরের কঠিন জমিতে শক্ত জায়গায় দাঁড় করিয়ে ছিলেন শিশিরই।শিশিরের দাবি,নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দু বড় ব্যবধানে জিতবেন।

একটা সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সবচেয়ে বড় ভরসার পাত্র ছিলেন শিশির অধিকারী। নিজের নতুন দল গড়ে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে মেদিনীপুরের কঠিন জমিতে দিদিকে শক্ত জায়গা করে দিয়েছিলেন শিশিরই। সময় বদলেছে। এক সময়ের সবচেয়ে ভরসার অধিকারী পরিবার এখন মমতার কাছে সবচেয়ে বড় শত্রুর হয়ে দাঁড়িয়েছে। সেই শিশির অধিকারী এবার মমতাকে হারাতে ভবানীপুরে লড়াইয়ে নামছেন। কাঁথির জনপ্রিয় নেতা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ছেলে শুভেন্দুর হয়ে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রচার করবেন। শুভেন্দুকে জেতাতে ভবানীপুরের বেশ কয়েকটি জনসভাও করতে পারেন শিশির। নন্দীগ্রামেও বিজেপির প্রচারে দেখা যাবে শিশিরকে। এবার শুভেন্দুর পাশাপাশি শিশির পুত্র দিব্যেন্দু অধিকারীও বিজেপির হয়ে বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। এগরায় দিব্য়েন্দুর প্রচারেও শিশিরকে দেখা যেতে পারে।

রাজ্যে বিজেপি ২০০টির বেশি আসন পাবে!

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিতা সিনহা-র নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এদিন হাজির হন বিজেপির বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। কাঁথির বিদায়ী বিধায়িকা সুমিতার প্রশংসা করেন শিশির। ১১৬বি জাতীয় সড়কের মারিশদা বাসস্ট্যান্ডের কাছে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবারে ২০২৬ এর নির্বাচনে বিজেপির ২০০ টি আসনের বেশি পাবে। রাজ্যে বিজেপির জয় পুরোপুরি নিশ্চিত বলেও কাঁথির প্রাক্তন সাংসদ দাবি করেন। শিশিরের দাবি, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দু বড় ব্যবধানে জিতবেন।

প্রচারে শিশির

পাশাপাশি জানান নন্দীগ্রাম ও ভবানীপুরের দুই বিধানসভা কেন্দ্রে ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে যাবেন। বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের পরে সুমিতা সিনহা মারিশদা বাসস্ট্যান্ডে কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন, এবং আগামী দিনে এই বিধানসভা কেন্দ্র তার দখলে থাকবে বলে এমনটাও জানিয়েছেন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Aritra Dutta Banik: ভোটের জন্য গাড়ি নেওয়ার অভিযোগ তুলে পুলিশের সঙ্গে জোর বচসা অরিত্রর, ভাইরাল ভিডিও
Roopa Ganguly: জাল ভোট দিলে এবার কী হবে! তৃণমূলকে তোপ দেগে বিস্ফোরক দাবি রূপার