বৈশাখী ও তাঁর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার হল শোভন চট্টোপাধ্যায়ের PSO

Published : Jun 02, 2026, 08:05 AM IST
Sovan Chatterjee, Baisakhi Banerjee, BJP, Debashree Roy

সংক্ষিপ্ত

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তাঁর নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি, মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রেফতার হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মা। তাঁকে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। অভিযোগ, তিনি বৈশাখী ও তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেন। সঙ্গে বৈশাখীর নাবালিকা কন্যাকে মারধরও করে। এমনকি, খুনের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ উঠেছে শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মার বিরুদ্ধে।

সূত্রের খবর, ছুটির আর্জি জানানোকে কেন্দ্র করে এই গোলমাল ঘটে। শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মা টানা ১৫ দিন কাজ করার পর ১৫ দিন ছুটি চেয়েছিল। এতে রাজি হননি শোভন। এই নিয়ে বচসা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এরপর শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মা এসে বৈশাখীর নাবালিকা কন্যাকে মারধর করে। মেয়ের চিৎকার শুনে বৈশাখী ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। সে সময় সঞ্জুকে যেই বাধা দেওয়ার চেষ্টা করছিল তাকেই আঘাত করে। এপর মেয়কে ছেড়ে তাঁকে টেনে বেডরুম ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সঞ্জু। অভিযোগ মেয়ের সামনে একাধিক হুমকি দেয় বৈশাখীকে। জানা যায়, সে সময় ঘরে ঢুকে পরে অন্য নিরাপত্তারক্ষ্মী। কোনও ভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

এই অভিযোগে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ দায়ের করে রবীন্দ্র সরোবর থানায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গ্রেফতার করা হয় শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে।

তবে এই খবর সামনে আসতে অনেকেই বিস্মিত। পুলিশ ঘটনার তদন্ত করছে। ধৃত সঞ্জু শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ সত্যতা যাচাই করার চেষ্টা করছে। তবে এই ঘটনা নিয়ে শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। আপাতত চলছে তদন্ত।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

7th Pay Commission: সপ্তম পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের মাইনে কত বাড়বে? জলের মতো হিসেব বুঝুন
Weather Update: আর বৃষ্টি নয়, ফের বাড়বে গরম! জেনে নিন আর কতদিন থাকবে এই অস্বস্তিকর পরিবেশ