Government Employees: শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যের কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর। সোমবার রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। তারপর মঙ্গলবারই রাজ্য সরকার কর্মীদের দের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যের কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর। সোমবার রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। তারপর মঙ্গলবারই রাজ্য সরকার কর্মীদের দের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তাতেই স্পষ্ট বিজেপি সরকার রাজ্যের কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর।
210
কাজের সময়
সরকারি কর্মীদের কাজের সময়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলে দাওয়া হয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকল কর্মীদের সকাল ১০টা ১৫-র মধ্যে বিভাগীয় দফতরে হাজিরা দিতে হবে। বিকেল ৫টা ১৫ মিনিটের আগে কেউ বেরিয়ে যেতে পারবে না।
310
বিজ্ঞপ্তির কারণ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেক দফতরের কাজ যাতে মসৃণভাবে হয় তারজন্যই এই সময় বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি কার্যকর করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
বিজেপি সরকারে আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৫ বছরের রাজপাট ছিল। সেখানে সরকারি কর্মীরা দীর্ঘ দিন ছুটি পেতেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল জনগণের কাজ ফেলে রাখা যাবে না। কিন্তু তাতেও নবান্নে কাজের গতি তেমন বাড়েনি।
510
কর্মসংস্কৃতিতে বদল
তৃণমূলের আগে বামেদের আমলে সরকারি কাজ মানেই ছিল'আঠারো মাসে বছর'। সবকাজই আঠকে থাকতো লাল ফিতের গেরোয়। পূর্বতন দুই সরকারের আমলের কর্মসংস্কৃতিতে বদল আনতে চাইছে শুভেন্দু অধিকারীর সরকার।
610
কাজের চাপ
সরকার বদল হওয়ার পরে একাধিক দফতরে কাজের চাপ বেড়েছে। সেই সব কাজগুলি যাতে সমৃণভাবে হয় তারজন্যই এই বিজ্ঞপ্তি বলেও মনে করছেন অনেক সরকারি কর্মচারী। তবে নতুন সরকার যে কর্মসংস্কৃতির ওপর জোর দিচ্ছে তা একপ্রকার মেনে নিয়েছে অনেকেই।
710
কাজে গতি আনতে তারণ্যে ভরসা
অন্যদিকে পূর্বতন সরকার ৬০ বছরের বেশি বহু আধিকারিককে বিভিন্ন কমিশন ও বোর্ডের দায়িত্ব দিয়েছিল। মূলত তাদের চাকরিকে পুর্ননিয়োগ করা হয়েছিল। তারা সমস্ত সরকারি সুবিধে সুযোগ পেতেন। তাদেরই সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে শুভেন্দুর সরকার।
810
নাম প্রকাশ
মঙ্গলবার তেমনই একটি বিজ্ঞপ্তি জারি করে ৬০ উর্ধ্ব ২৪৩ জন আধিকারিকের নাম প্রকাশ খৎএছে। তারা অর্থ, ভূমি, রাজস্ব-সব একআধিক দফতরে গুরুত্বপূর্ণ কমিটি বা বোর্ডের মাথায় ছিলেন। তাদের এবার সরানো হতে পারে।
910
সিদ্ধান্তের কারণ
নবান্ন সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর এই কঠিন সিদ্ধান্তের ফলে একদিকে যেমন সরকারের টাকা বাঁচবে অন্যদিকে মমতা ঘনিষ্টদের সরিয়ে ফেলা যাবে। তাতে প্রশাসনিক কাজ মসৃণভাবে চলবে।
1010
কড়া হচ্ছে সরকার
নবান্ন সূত্রের খবর প্রশাসনের মাথায় বসেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তাতে রাজ্যের কর্মসংস্কৃতি বদলাতে পারে বলেও আশা কর্মীদের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.