ক্রমবর্ধমান গরম ও হিটওয়েভের কারণে শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাংলায় স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে। মে দিবস, সপ্তাহান্ত এবং রবীন্দ্র জয়ন্তীর ছুটির সঙ্গে ১১ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ায়, ১ মে থেকেই কার্যত স্কুল বন্ধ থাকছে।
ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ। মাঝে কালবৈশাখীর দাপট দেখা গেলেও কমেনি গরমের দাপট। এই সময় গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্য জটিলতা দেখা যাচ্ছে।
26
বাচ্চাদের কথা চিন্তা করে অনেক রাজ্যে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। দিল্লিতে হিটওয়েভের কারণে গরমের ছুটি ঘোষণা হয়ে গিয়েছে। ওড়িশাতে চলছে ছুটি।
36
তেমনই তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে বাচ্চাদের নেওয়া হচ্ছে বিশেষ যত্ন। সেখানে স্কুলে চালু হয়েছে ওয়াটার বেল সিস্টেম। বাচ্চারা যাতে বারে বারে জল পান করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
এবার বাংলায় ঘোষণা হল ছুটির কথা। জানা গিয়েছে, ১ মে শুক্রবার মেদিবস উপলক্ষ্যে সমস্ত স্কুল বন্ধ। ২ এবং ৩ মে হল শনি ও রবিবার। সে কারণে স্কুল থাকবে বন্ধ। তেমনই ৪ মে ভোটের রেজাল্ট। এই কারণে অনেক স্কুলে ছুটি ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকে।
56
আবার ৮ মে হল রবীন্দ্র জয়ন্তী। যেদিন বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন। ৯ এবং ১০ মে হল শনি ও রবিবার। সে কারণে স্কুল থাকবে বন্ধ। এদিকে ছুটির ক্যালেন্ডার বলছে ১১ মে থেকে শুরু হবে গরমের ছুটি। অর্থাৎ ১ মে থেকে বন্ধ থাকবে বাংলার সমস্ত স্কুল। যদি গরমের কারণে ৫ মে থেকে ৭ মে ছুটি পড়ে যায়, তাহলে টানা বন্ধ হবে স্কুলগুলো।
66

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.