
CM Suvendu: শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। পাশাপাশি, বাম আমলের ধর্মঘট ও কারখানা বন্ধের প্রসঙ্গ তুলে এবং গত ১৫ বছরের জমি নীতি ও সিন্ডিকেট রাজ নিয়ে সমালোচনা করে তিনি জানান
CM Suvendu: ‘চলুন পশ্চিমবঙ্গ’, নতুন স্লোগান শুভেন্দু অধিকারীর! পশ্চিমবঙ্গে শিল্পায়ন, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় Haldia Petrochemicals-এর Phenol Plant উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের শিল্পনীতি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। পাশাপাশি, বাম আমলের ধর্মঘট ও কারখানা বন্ধের প্রসঙ্গ তুলে এবং গত ১৫ বছরের জমি নীতি ও সিন্ডিকেট রাজ নিয়ে সমালোচনা করে তিনি জানান, পশ্চিমবঙ্গকে বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। পুজোর পর Campa Cola-র অনুষ্ঠানে ফের দেখা হওয়ার কথাও জানান তিনি।