BJP Candidate Suvendu Adhikari: কাল, সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা করবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা। সেই তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের।
কাল, সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা করবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা। সেই তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের।
210
প্রতীক সংগ্রহ
রবিবার বিজেপি পুরনো দলীয় কার্যালয় মুরলীধর সেন লেনের অফিস থেকে প্রতীক সংগ্রহ করেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে প্রতীক তুলে দেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী সাংবাদিক বৈঠক চলাকালীনই শমীক ভট্টাচার্যকের হাতে দলের প্রতীক দেন। তিনি সেটি শুভেন্দু অধিকারীকে দেন।
310
শমীকের প্রতিক্রিয়া
শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে শমীক ভট্টাচার্য বলেন,শুভেন্দু নিজেই চেয়েছিল ভবানীপুরে প্রার্থী হতে। দলের কাছে নিজেই সেই কথা জানিয়েছিলেন তিনি। তবে দল শুভেন্দুকে তাঁর জেতা কেন্দ্র নন্দীগ্রাম থেকে সরাতে চায়নি। তাই জোড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শুভেন্দুকে।
মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরের রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে শমীক বলেন, আজ শুভেন্দু এখানে এসেছেন দলের প্রতীক নিতে। এই কার্যালয় বিজেপি নেতা কর্মীদের আত্মা আর প্রাণ। তাই এই অফিসের গুরুত্ব অনেক।
510
শুভেন্দুর প্রতিক্রিয়া
শুভেন্দু অধিকারী বলেন, 'শমীক ভট্টাচার্য আমাকে প্রতীক দিয়ে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে।'
610
'শৃঙ্খলাপরায়ণ কর্মী'
এদিন শুভেন্দু অধিকারী নিজেকে শৃঙ্খলাপরায়ণ কর্মী বলেও দাবি করেন। তিনি বলেন, 'আমি দলের শৃঙ্কলাপরায়ণ কর্মী। বিজেপি আমার পরিবার। আমার ওপর যে দায়িত্ব ও বিশ্বাস রেখেছেন তার মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব।'
710
অমিত শাহের প্রশংসা
এর আগে প্রচারে বেরিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের 'নতুন চাণক্য' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন। শুভেন্দু ৩৭০ ধারা বাতিলের ক্ষেত্রেও অমিত শাহের ভূমিকার কথা তুলে ধরেন।
প্রচার চলাকালীন ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন বিরাট বড় নেতা। উনি দেশের নতুন চাণক্য। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন এবং ৩৭০ ধারা বাতিল করেছেন। যারা দেশবিরোধী, তারাই শুধু অমিত শাহের বিরুদ্ধে কথা বলে...।"
810
নন্দীগ্রাম প্রসঙ্গ
এদিন দলীয় কার্যালয় থেকে তৃণমূলকে নিশানা করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, আগে শোনা গিয়েছিল নন্দীগ্রাম থেকে অনেক রথীমহারথী প্রার্থী হবেন। সেখানে শুভেন্দু অধিকারীকে হারাবে তৃণমূল। কিন্তু সেখানে এমন একজনকে প্রার্থী করা হয়েছে তিনি ১ বছর ধরে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। শমীকের কথায় তৃণমূলের কেউ সেখানে লড়তে রাজি হয়নি।
910
ভবানীপুরে প্রচার
বিজেপির দলীয় কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করে শুভেন্দু পৌঁছে যান ভবানীপুর। আজ সেখানে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন।
1010
শুভেন্দুর বার্তা
শুভেন্দু জানিয়েছেন, আগামিকাল তিনি যে নির্বাচনী হলফনামা দেবেন সেখানে থাকবে ৩২টি এফআইআর-এর কথা। যেগুলির সবকটি তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ভোট গণনার পরে রুজু করা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.