Asit Majumdar: দেবাংশুকে মাধ্যম করে রচনাকে আক্রমণ চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার। এবার সরাসরি নির্দল প্রার্থী হিসেবে রচনাকে চ্যালেঞ্জ জানালেন। বললেন সাংসাদ চান না দেবাংশু জিতুক। 

যখন বিধায়ক ছিলেন তখনও বারবার স্থানীয় সাংসাদ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর বিবাদ প্রকাশ্যে এসেছে। এবার তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেনি। কিন্তু তাতেও তিনি নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি। এবারও তিনি বারবার আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়কে। এবার তাঁর নতুন মাধ্যম চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যা। আর তিনি হলেন প্রাক্তন সাংসদ অসিত মজুমদার। অসিত আর রচনার সম্পর্ক সহজ সরল করতে একাধিকবার উদ্য়োগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামলে দায়িত্ব দেওয়া হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কেও। কিন্তু দুঁদে আইনজীবী থেকে তুখড় রাজনীতিবীদ রচনা-অসিত সম্পর্ক সহজ করতে পারনেনি। আর এবার তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। কিন্তু তারতেও পরিস্থিতি সহজ হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অসিতের আক্রমণে দেবাংশু মাধ্যম

এবার ভোটের মুখে আবারও বিস্ফোরক অসিত মজুমদার। অসিত মজুমদার সম্প্রতি বসেছেন, 'রচনা চান না দেবাংশু জিতুক।' একই সঙ্গে স্থানীয় সাংসদ সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছেন অসিত মজুমদার। তিনি আরও বলেছেন, চুঁচুড়ায় দলের মধ্য়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করছেন রচনা। দলের প্রচার মিছিলে তাঁকে ডাকা হয়নি বলেও অভিযোগ করেন। অসিত মজুমদার আরও বলেছেন, 'ওঁকে (রচনা) চ্য়ালেঞ্জ করছি- দল ছেড়ে নির্দলে দাঁড়ান। আমিও নির্দলে দাঁড়িয়ে ওঁকে হারিয়ে দেব।' একই সঙ্গে তাঁর প্রশ্ন, তৃণমূল কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা চুঁচুড়়ায় ভোটে জিতলেও কেন রচনা এই এলাকায় ভোটে হেরেছেন?

অসিত মজুমদারের অভিযোগ, শহরের বাসিন্দাদের মধ্যে রচনার গ্রহণযোগ্যতা নেই। রচনা প্রচারে বেরলে দেবাংশু ভোটে হারবেন। এই আশঙ্কার কথা স্পষ্ট করে জানিয়েছেন অসিত। তিনি সাংসদের বিরুদ্ধ একাধিক দুর্নীতির অভিযোগও করেন। যদিও এখনও পর্যন্ত অসিতের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি রচনা আর দেবাংশু। তবে অসিত মজুমদারের অনুগামীরাও বর্তমানে কিছুটা হলেও কোনঠাসা বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। আর সেই কারণে ভোটের মুখে বিধায়কের মুখে এই জাতীয় মন্তব্যে তৃণমূল কংগ্রেসে ক্ষতি করছে বলেও মনে করেছে অনেকে