মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক? NCPI-র ২০ সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের TMC

Published : Jul 27, 2026, 06:24 PM IST

তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ সাংসদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংসদপদ খারিজের দাবিতে সরব তৃণমূল, স্পিকারের কাছে দরবার অভিষেক-মহুয়াদের।

PREV
17
তৃণমূল ছেড়ে নতুন দলে ২০ সাংসদ

তৃণমূল ছেড়ে অখ্যাত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূলের টিকিটে জয়ী মোট ২০ জন সাংসদ। কিন্তু তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। NCPI পার্টির অংশ হলেও তাদের এখনও স্বীকৃতি দেননি স্পিকার।

27
এনডিএ-র নতুন শরিক এনসিপিআই

এই দলটি আপাতত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক হিসেবে পরিচিত। তাদের সঙ্গে বৈঠক করতেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বিজেপির একটি সূত্রের খবর, এই ২০ সাংসদকে এবার সরাসরি নিজেদের দলে নিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। তারই ব্লুপ্রিন্ট তৈরি করতেই কি শুভেন্দুর সঙ্গে বৈঠক? শুরু হয়েছে জল্পনা।

37
মঙ্গলবার বঙ্গভবনে বৈঠক

মঙ্গলবার বেলা ১টায় দিল্লির বঙ্গভবনে ওই ২০ জন সাংসদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। সোমবার বেলা সওয়া ৩টে নাগাদ এনসিপিআই সাংসদদের কাছে বৈঠকের সময়সূচি সংক্রান্ত বার্তা পৌঁছোয়, যা নিশ্চিত করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

47
স্পিকারের কাছে সাংসদপদ খারিজের দাবি

লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও ওই ২০ সাংসদের দলবদলকে স্বীকৃতি দেননি, যদিও তাঁদের আসন বদলে দেওয়া হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাঁদের সাংসদপদ খারিজের দাবি জানিয়েছে কালীঘাট তৃণমূল।

57
স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক-মহুয়ারা

এই দাবি জানাতে ইতিমধ্যেই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। তবে লোকসভা এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

67
আগেও হয়েছিল বৈঠক, তবে ভিন্ন প্রেক্ষাপটে

গত মাসে তৃণমূলের সংসদীয় দল ভাঙার পর্বে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তবে সুদীপ, শতাব্দী, দেব, ইউসুফ পাঠানদের এনসিপিআই-তে যোগদান ও এনডিএ-র শরিক হওয়ার পর এই প্রথম মুখোমুখি বৈঠক হতে চলেছে।

77
কী নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে

সাংসদ তহবিলের অর্থ খরচ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় এবং বাদল অধিবেশনে কোন কোন বিষয় সংসদে তোলা হবে, তা নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে ঘরোয়া ভাবে জানাচ্ছেন একাধিক সাংসদ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories