Rain Alert: গভীর নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জারি কমলা-হলুদ সতর্কতা

Published : Jul 27, 2026, 03:52 PM IST

Weather Update: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সোমবার উপকূল পেরোবে, তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

PREV
110
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টি চলছে বঙ্গজুড়ে

সকাল থেকেই মেঘলা আকাশ, বইছে জোলো হাওয়া। গতকাল রাত থেকেই দফায় দফায় হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবেই এই পরিস্থিতি।

210
সাগরদ্বীপের কাছেই অবস্থান নিম্নচাপের

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে থাকা নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল সাড়ে আটটায় এর অবস্থান ছিল সাগরদ্বীপের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। তাই সময় যত যাবে বৃষ্টির দাপট ততই বাড়বে।

310
সোমবার উপকূল পেরোনোর সম্ভাবনা

প্রায় ৩ কিলোমিটার বেগে অতি ধীরগতিতে উত্তর দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বালেশ্বর ও ক্যানিংয়ের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল দিয়ে সোমবার বিকেলের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।

410
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উপকূলবর্তী জেলা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী, এমনকি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। এদিন সাকল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।

510
কোন কোন জেলায় সবচেয়ে বেশি সতর্কতা

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় এক-দুই জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

610
কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

710
ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে

উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

810
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ২৮ জুলাই অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সতর্কতা বহাল থাকছে উপকূলবর্তী এলাকায়।

910
বজ্রবিদ্যুতেও বিশেষ সতর্কতা জারি

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে খোলা মাঠ, গাছের তলা বা বৈদ্যুতিক খুঁটির নীচে না দাঁড়ানোর এবং জলাশয়ের কাছে না যাওয়ার অনুরোধ জানিয়েছে আইএমডি। বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

1010
উত্তরবঙ্গে তুলনায় কম বৃষ্টির আশঙ্কা

দক্ষিণবঙ্গের মতো অতি ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত উত্তরবঙ্গে নেই। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ভারী বর্ষণে নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমা এবং কৃষিজমি ও মাটির বাড়ির ক্ষতির আশঙ্কাও করছে আবহাওয়া দফতর।

Read more Photos on
click me!

Recommended Stories