MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Morning School: আবার কি শুরু হবে সকালে স্কুল? জনগণনায় শিক্ষকদের প্রস্তাব নিয়ে বড় ইঙ্গিত মন্ত্রী দীপক বর্মনের

Morning School: আবার কি শুরু হবে সকালে স্কুল? জনগণনায় শিক্ষকদের প্রস্তাব নিয়ে বড় ইঙ্গিত মন্ত্রী দীপক বর্মনের

জনগণনার কাজে ব্যস্ত থাকবেন শিক্ষকরা, তাই স্কুল সকালে করার প্রস্তাবে সায় দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। মাধ্যমিকে বায়োমেট্রিক হাজিরা, নতুন শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 27 2026, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ফের চালু হতে পারে মর্নিং স্কুল
Image Credit : chatgpt

ফের চালু হতে পারে মর্নিং স্কুল

SIR-পর্বে শিক্ষকদের ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যস্ত থাকতে হয়েছিল, যার জেরে ব্যাহত হয়েছিল স্কুলের পঠনপাঠন। এবার জনগণনার কাজেও শিক্ষকরা যুক্ত হচ্ছেন, আর তাই ফের একবার রাজ্যের স্কুলগুলিতে সকালের পালা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
প্রস্তাব দিলেন শিক্ষকরাই
Image Credit : social media

প্রস্তাব দিলেন শিক্ষকরাই

জনগণনার কাজের চাপে যাতে পড়াশোনায় ছেদ না পড়ে, তার জন্য একাংশ শিক্ষক-শিক্ষিকা নিজেরাই প্রস্তাব দিয়েছেন স্কুল সকালে করার। তেমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

Related Articles

Related image1
Indian Currency: ভারতীয়দের জন্য সুখবর! ২০০ ও ৫০০ টাকার নোট নিয়ে নেপাল যাওয়ার অনুমতি
Related image2
Adina Mosque: 'আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির'—দাবি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠায় তারকেশ্বর থেকে ধর্মীয় শোভাযাত্রা
310
সায় দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী
Image Credit : social media

সায় দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী

রবিবার জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তিনি বলেছেন, শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তাব বিবেচনা করা হবে।

410
কীভাবে সামলানো হবে দ্বৈত দায়িত্ব
Image Credit : gemini

কীভাবে সামলানো হবে দ্বৈত দায়িত্ব

মন্ত্রীর বক্তব্য, সকালে ক্লাস হলে স্কুল শেষে শিক্ষকরা অনায়াসে জনগণনার কাজও চালিয়ে যেতে পারবেন। ফলে দুটি কাজের মধ্যে সমন্বয় রাখা সহজ হবে।

510
মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশ্বাস
Image Credit : gemini

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশ্বাস

মন্ত্রী জানিয়েছেন, জনগণনা ও স্কুল একসঙ্গে সামলানো চাপের বিষয়— শিক্ষকদের এই প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

610
মাধ্যমিকে উপস্থিতির হারে বাড়তি গুরুত্ব
Image Credit : Getty

মাধ্যমিকে উপস্থিতির হারে বাড়তি গুরুত্ব

মাধ্যমিক পরীক্ষায় বসার ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতির হারে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

710
ফেস বায়োমেট্রিকে হাজিরা নজরদারি
Image Credit : ANI

ফেস বায়োমেট্রিকে হাজিরা নজরদারি

ছাত্রছাত্রীদের উপস্থিতি নেওয়া হবে ফেস বায়োমেট্রিক পদ্ধতিতে। উপস্থিতির হার পর্যাপ্ত না হলে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। শিক্ষক-শিক্ষিকাদেরও বায়োমেট্রিকের আওতায় আনার কথা ভাবা হচ্ছে।

810
প্রতি বছর শিক্ষক নিয়োগের বার্তা
Image Credit : stockPhoto

প্রতি বছর শিক্ষক নিয়োগের বার্তা

এবিআরএসএমের জেলা সম্মেলনে দীপক বর্মন বলেন, পুজো যেমন প্রতি বছর হয়, তেমনই এখন থেকে প্রতি বছর শিক্ষক নিয়োগ হবে।

910
ছোট জুনিয়র হাইস্কুল জুড়ে দেওয়ার ভাবনা
Image Credit : Getty

ছোট জুনিয়র হাইস্কুল জুড়ে দেওয়ার ভাবনা

পড়ুয়ার অভাবে ধুঁকতে থাকা কিছু অবৈজ্ঞানিকভাবে গড়ে ওঠা জুনিয়র হাইস্কুলকে হাইস্কুলের সঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য। প্রতিটি প্রাথমিক স্কুলে অন্তত ৩ জন শিক্ষক রাখার ব্যবস্থাও করা হবে।

1010
পিএমশ্রী ও অটল টিঙ্কারিং ল্যাবের ঘোষণা
Image Credit : Asianet News

পিএমশ্রী ও অটল টিঙ্কারিং ল্যাবের ঘোষণা

এ বছর ৮০০টি স্কুলকে পিএমশ্রী বিদ্যালয়ে উন্নীত করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় এমন ১০০০টি স্কুলে চালু হবে অটল টিঙ্কারিং ল্যাব, যার লক্ষ্য পড়ুয়াদের মধ্যে কৌতূহল ও সৃজনশীলতা তৈরি করা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বিস্ফোরক দাবি, হাজিরা দিয়ে ফোঁস করলেন অভিষেক
Recommended image2
Now Playing
Naushad Siddiqui : পুরসভা নির্বাচন চেয়ে বিস্ফোরক নওশাদ
Recommended image3
Now Playing
শুভেন্দুর রাগ প্রতিশোধের ব্যাপার, চ্য়ালেঞ্জ নিয়ে গর্জে উঠলেন Kalyan Banerjee
Recommended image4
Now Playing
নতুন বৌয়ের ওড়নায় বাঁচল প্রাণ, অবিশ্বাস্য উদ্ধারের ভাইরাল ভিডিও
Recommended image5
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Related Stories
Recommended image1
Indian Currency: ভারতীয়দের জন্য সুখবর! ২০০ ও ৫০০ টাকার নোট নিয়ে নেপাল যাওয়ার অনুমতি
Recommended image2
Adina Mosque: 'আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির'—দাবি করে শিবলিঙ্গ প্রতিষ্ঠায় তারকেশ্বর থেকে ধর্মীয় শোভাযাত্রা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved