Suvendu Adhikari:নন্দীগ্রাম-ভবানীপুর জোড়া কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু, দেখুন তাঁর সম্পদের পরিমাণ

Published : Mar 24, 2026, 03:28 PM IST

Suvendu Adhikari net worth: নন্দীগ্রাম-ভবানীপুর জোড়া কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতাও। এবার দেখুন তাঁর সম্পদের পরিমাণ ঠিক কতটা। পুরনো হিসেব অনুযায়ী কোটিপতি হলেন শুভেন্দু অধিকারী।  

PREV
111
শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতাও তিনি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ- শুভেন্দু অধিকারীর অবারিত দার। গত পাঁচ বছর তিনি বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন।

211
জোড়া কেন্দ্রে প্রার্থী

সচারচর বিজেপি দুটি কেন্দ্রে এক জন প্রার্থীকে দাঁড় করায় না। কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য সেই নিয়ম নীতি ভেঙেছে বিজেপি। আর সেই কারণেই নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে।

311
রাজ্যের বিরোধী দলনেতার সম্পদ কতটা?

বর্তমানে শুভেন্দু অধিকারী লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাঁরই খাসতালুক ভবানীপুরে। এই অবস্থায় প্রশ্ন উঠছে কত টাকার মালিক রাজ্যের বিরোধী দলনেতা। যদিও বর্তমান হিসেব আমাদেরকাছে নেই। এক নজরে দেখুন ২০২১ সালে নির্বাচনী হলফনামায় যে তথ্য শুভেন্দু অধিকারী দিয়েছিলেন সেটি।

411
কোটিপতি শুভেন্দু অধিকারী

২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী সেই সময় কোটিপতি ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর মোট সম্পত্তি ছিল ১ কোটি ৫ লক্ষ ৫২ হাজার ৭৪৯ টাকা।

511
শিক্ষাগত যোগ্যতা

সেই সময় শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাঁর মাস্টার ডিগ্রি রয়েছে। ২০১১ সালে তিনি এম.এ পাশ করেন।

611
শুভেন্দুর স্থাবর সম্পত্তি

২০২১ সালের হলফনামা অনুযায়ী শুভেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা। তাঁর সেই সময় পর্যন্ত কোনও ঋণ-দেনা ছিল না। জিএসটি, আয়কর বা অন্য কোনও কর বাকি ছিল না।

711
শুভেন্দুর অস্থাবর সম্পত্তি

২০২১ সালের হলফনামা অনুযায়ী শুভেন্দু অধিকারীর অস্থাবর সম্পত্তির পরিমান ৫৯ লক্ষ টাকার কিছু বেশি। তিনি একাধিক এলআইসি, বন্ড আর শেয়ারে বিনিয়োগ করেছিলেন বলেও জানিয়েছেন। সেই সময় তাঁর হাতে নগদ টাকা ছিল ৫ হাজার।

811
জমি বাড়ি

২০২১ সালের হলফনামা অনুযায়ী শুভেন্দু অধিকারীর তিনটি বাড়ি ও একাধিক জমি রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন তাঁর দুটি চাষের জমিও রয়েছে।

911
সম্পদ বৃদ্ধি

২০১৬ সালের নির্বাচনের তুলনায় শুভেন্দু অধিকারীর সম্পদ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় দেওয়া হলফনামায় প্রায় ৪৩% বৃদ্ধি পেয়েছে। যা তিনি নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন।

1011
গাড়ি নেই!

২০২১ সালের নির্বাচনী হলফনামায় শুভেন্দু অধিকারী তাঁর নামে কোনও গাড়ি নেই বলেই জানিয়েছিলেন। এবার তিনি জানান সেটাই এখন দেখার।

1111
মামলা মকোদ্দমা

২০২১ সালের নির্বাচনী হলফনামায় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তাঁর নামে সেই সময় পর্যন্ত কোনও মামলা বা আইনি নোটিশ ছিল না। কিন্তু গত ৫ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। একাধিকবার তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে। একাধিকবার তাঁকে কোর্টে যেতে হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories