MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Mamata Banerjee: নন্দীগ্রামের বদলা ভবানীপুরে! শুভেন্দুকে হারাতে মমতার রণকৌশল কী

Mamata Banerjee: নন্দীগ্রামের বদলা ভবানীপুরে! শুভেন্দুকে হারাতে মমতার রণকৌশল কী

Bhabanipur: বঙ্গ বিধানসভা নির্বাচনে এবার হটসিট ভবানীপুর। এই কেন্দ্রে লড়াই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। ইতিমধ্যেই নন্দীগ্রামের বদলা নিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের নেতা কর্মীদের টিপস দিয়েছেন। দেখুন মমতার রণকৌশল 

3 Min read
Author : Saborni Mitra
Published : Mar 23 2026, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
হটস্পট ভবানীপুর
Image Credit : Getty

হটস্পট ভবানীপুর

পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধে হটস্পট ভবানীপুর। এই কেন্দ্রে মূল লড়াই মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্য়ায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। আর সেই কারণেই গোটা রাজ্যের পাশাপাশি দেশেও চোখ ভবানীপুরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মমতার রণকৌশল
Image Credit : Asianet News

মমতার রণকৌশল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভবানীপুরের ভোটার। এই কেন্দ্রেই তাঁর বাড়ি। আর সেই কারণে প্রথম থেকেই মমতা নিজেকে ভবানীপুরের ঘরের মেয়ে বলেই দাবি করে থাকেন। যাইহোক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি। দায়িত্ব গোটা দলের। আর সেই কারণেই ভবানীপুরের মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখতে পারবেন না। তাই ভোট প্রচার শুরু করার আগেই তিনি নিজের কেন্দ্রের রণনীতি স্থির করে নিয়েছেন।

Related Articles

Related image1
Voter Facilities: ভোট কেন্দ্রে কী কী সুবিধে পাবেন আপনি? ECI একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে ভোটারদের জন্য
Related image2
DA Case: ভোটের মুখে জোড়া ডিএ মামলা, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীরা চাপ বাড়ছে নবান্নের
310
কর্মিসভায়
Image Credit : Getty

কর্মিসভায়

মঙ্গলবার থেকেই প্রচার শুরু করবেন তৃণমূল কংগ্রেস স্টার ক্যাম্পেনার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু রবিবার নিজের কেন্দ্র থকেই ভোট প্রচার শুরু করে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি চেতলার কর্মিসভায় উপস্থিত থেকে দলের নেতা কর্মীদের ভবানীপুর জয়ের রণকৌশল তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। কর্মিসভা সেরেই তিনি সাংবাদিকদের বলেন, তিনি ভবানীপুরকে নিজের বাড়ি বলেই মনে করেন। ভবানীপুরকে তিনি মিনি ভারত বলেন।

410
প্রচারে দায়িত্ব
Image Credit : Getty

প্রচারে দায়িত্ব

মঙ্গলবার থেকে ভোট প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দলের কর্মীদের জন্য তিনি ঝোড়ো প্রচারে ঘুরবেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ। আর সেই কারণে ভবানীপুরে প্রচারের দায়িত্ব দিয়েছেন দলের নেতাদের হাতে। আজ থেকেই ভবানীপুরে মমতার হয়ে প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম।

510
মমতার আস্থা সংগঠনে
Image Credit : ANI

মমতার আস্থা সংগঠনে

মমতা বন্দ্যোপাধ্য়ায় ভবানীপুর জয়ের জন্য তৃণমূল কংগ্রেসের সাংসগঠনিক শক্তির ওপর পুরোপুরি ভরসা রাখছেন। বুথ স্তরের নেটওয়ার্কের ওপর ভরসা করেই দলীয় রণকৌশল তৈরি করেছেন মমতা।

610
তৃণমূল কর্মীদের টিপস
Image Credit : Twitter

তৃণমূল কর্মীদের টিপস

ভবানীপুরে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কর্মিসভায় দলের নেতা আর কর্মীদের কতগুলি টিপস দেন। সেগুলি হল-

  1. দলীয় কর্মীদের ভোটের আগে থেকে ফল প্রকাশ পর্যন্ত সতর্ক থাকতে হবে
  2. ভোট শেষ হলেই কর্মীরা বাড়ি চলে যাবে না
  3. স্ট্রংরুমে বিশেষ নজর রাখতে হবে
  4. ভোট প্রক্রিয়া মিটলে তবেই স্বস্তি, তার আগে নয়।
710
নন্দীগ্রাম বদলা
Image Credit : ANI

নন্দীগ্রাম বদলা

তৃণমূল কংগ্রেসের অন্দরে গুঞ্জন মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর থেকেই নন্দীগ্রামে হারের বদলা নিতে চাইছেন। আর সেই কারণে বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণার পরেও তিনি পিছিয়ে যাননি। নন্দীগ্রামে মমতা শুভেন্দুর কাছে মাত্র ১৯৫৬ ভোটে হেরেছিলেন। এবার অবশ্য তৃণমূল কংগ্রেসকে ৬০ ভোটে ভবানীপুর জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

810
ঘরের মেয়ে বনাম বহিরাগত তত্ত্ব
Image Credit : ANI

ঘরের মেয়ে বনাম বহিরাগত তত্ত্ব

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ঘরের মেয়ে হিসেবে তুলে ধরতে শুরু করেছে। আর শুভেন্দু অধিকারীকে বহিরাগত হিসেবে চিহ্নিত করছে। আর সেই কারণে মমতাতে জয়যুত্ত করার আবেদন জানাচ্ছে সরাসরি ভোটারদের কাছে।

910
SIR ইস্য়ু
Image Credit : ANI

SIR ইস্য়ু

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেস ভবানীপুরেও SIR ইস্যুতে হাতিয়ার করতে চলেছে। কারণ ভোটার তালিকার নিবিড় সংশোধনের কারণে ভবানীপুরে প্রায় ৪৭০০০ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়়েছে। আর সেই ইস্যুতে সরব মমতা। ক্ষতিগ্রস্তদের আইনি সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

1010
প্রচারে জোর
Image Credit : Asianet News

প্রচারে জোর

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে ভবানীপুরে তৃণমল কংগ্রেস সেলিব্রিটি প্রচারের তুলনায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারেই জোর দিয়েছেন। এলাকায় গিয়ে ঘাসফুল শিবিরের নেতা কর্মীদের জনসংযোগ বৃদ্ধি করছেন। দ্বিতীয় দফায় ভোট ভবানীপুর। তার আগেই মমতা এই নিজের কেন্দ্রে বিশেষ প্রচার সূচি নেবেন। তেমনই অনুমান দলীয় কর্মীদের।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image2
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image3
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image4
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image5
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Related Stories
Recommended image1
Voter Facilities: ভোট কেন্দ্রে কী কী সুবিধে পাবেন আপনি? ECI একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে ভোটারদের জন্য
Recommended image2
DA Case: ভোটের মুখে জোড়া ডিএ মামলা, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীরা চাপ বাড়ছে নবান্নের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved