মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের লোধা-শবর উপজাতিদের জন্য প্রতি সপ্তাহে রেশনে চাল, ডাল, তেল ও সয়াবিন দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি জঙ্গলমহলে পরিশ্রুত পানীয় জল ও পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন।
ফের রেশন নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দুর্গাপুজোয় রেশনে ময়দার পাশাপাশি সুজি এবং চিনি দেওয়া হয়েছিল। এমনকি, বর্তমানে আটার বদলে দেওয়া হচ্ছে গম। এবার এই রেশন ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে।
27
এবার থেকে রেশনে প্রতি সপ্তাহে মিলবে চাল-ডাল-তেল-সয়াবিন। সদ্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন হলেন কারা পাবেন এই রেশন।
37
শুক্রবার ঝাড়গ্রামের উপজাতি জনগোষ্ঠীর লোধা-শবরদের মাঝে জনসভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই রেশন নিয়ে বার্তা দেন শুভেন্দু অধিকারী। তার কথায় চলতি বিধানসভা নির্বাচনে ঝড়গ্রামের জঙ্গলমহলের বাসিন্দারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন।
শুক্রবারের জনসভায় থেকে উপজাতি জনগোষ্ঠীদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী অধিকারী। এখন থেকে লোধা ও শবরদের জন্য রেশনে দেওয়া হবে বিশেষ পুষ্টিকর খাবার।
57
মুখ্যমন্ত্রীর কথায়, প্রতি সপ্তাহে বাড়তি পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হবে, যাতে থাকবে চাল, ডাল, তেল ও সয়াবিন। কেউ সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না। লোধা-শবরদের অধিকার থেকে আর কেউ বঞ্চিত করবে না।
67
মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝাড়গ্রামের বহু এলাকার অবস্থা খুব খারাপ। উন্নয়ন হয়নি বললেই চলে। আগের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের জন্য মাত্র ৬ কোটি টাকার কাজ করেছিলেন। আমি মাত্র ছয় মাসে ৬০ লক্ষ টাকার কাজ করে ফেলেছি পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মাধ্যমে। ঝাড়গ্রামে আমূল বদল হবে।…’
77
তিনি আরও বলেন,‘... আগামী ছয় মাসের মধ্যেই তা হবে। আমি জেলা শাসককে নির্দেশ দিচ্ছি, ঝাড়গ্রামে সবার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। পাকা বাড়ি হবে। আগের সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্প থাকলেও কেউ বাড়ি পেতেন না। নিজেদের পকেটে টাকা ঢোকাত তৃণমূলের নেতারা। সেটা চলবে না।’
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.