MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Ration Rule: আর দিতে হবে না আঙুলের ছাপ! ১ অক্টোবর থেকে রেশন পাওয়া সহজ করল সরকার

Ration Rule: আর দিতে হবে না আঙুলের ছাপ! ১ অক্টোবর থেকে রেশন পাওয়া সহজ করল সরকার

১ অক্টোবর ২০২৬ থেকে রেশন পরিষেবায় Aadhaar Face Authentication চালু হচ্ছে। আঙুলের ছাপের বদলে মুখ দেখিয়েই e-PDS-এ পরিচয় যাচাই করে রেশন নেওয়া যাবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 01 2026, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

নতুন নিয়মে আরও সহজ হচ্ছে রেশন নেওয়ার প্রক্রিয়া। ১ অক্টোবর ২০২৬ থেকে e-PDS-এর আওতায় রেশন পরিষেবায় চালু হচ্ছে Aadhaar Face Authentication। ফলে রেশন দোকানে গিয়ে আর আঙুলের ছাপ মেলানোর প্রয়োজন হবে না। e-POS মেশিনে মুখ দেখিয়েই সম্পন্ন করা যাবে পরিচয় যাচাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Chatgpt

আধার দিবস উপলক্ষে ২৯ সেপ্টেম্বর এই নতুন পরিষেবা চালুর ঘোষণা করা হয়। দেশজুড়ে রেশন দোকানে থাকা e-POS মেশিনগুলি আপডেট করা হবে। এরপর আঙুলের ছাপের পরিবর্তে মুখের মাধ্যমে Aadhaar authentication-এর সুযোগ পাওয়া যাবে।

36
Image Credit : Asianet News

অনেক প্রবীণ মানুষের ক্ষেত্রে বয়সের কারণে আঙুলের ছাপ স্পষ্ট না থাকায় বায়োমেট্রিক যাচাইয়ে সমস্যা হয়। একইভাবে শ্রমিক বা অন্য অনেকের ক্ষেত্রেও আঙুলের ছাপ না মেলার সমস্যা দেখা যায়। নতুন Face Authentication ব্যবস্থায় তাঁদের জন্য রেশন নেওয়া আরও সহজ হবে।

46
Image Credit : Asianet News

রেশন দোকানে থাকা e-POS মেশিনে গ্রাহককে নিজের মুখ দেখাতে হবে। Aadhaar-এর সঙ্গে যুক্ত তথ্যের ভিত্তিতে মুখ যাচাই করা হবে। যাচাই সফল হলে রেশন পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করার কারণে রেশন পেতে যে সমস্যায় পড়তে হত, তা অনেকটাই কমবে।

56
Image Credit : Asianet News

e-PDS বা Electronic Public Distribution System হল রেশন ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্যোগ। এর মাধ্যমে রেশন কার্ড, উপভোক্তার তথ্য, পরিবারের সদস্যদের তালিকা-সহ বিভিন্ন তথ্য অনলাইনে সংরক্ষণ ও যাচাই করা হয়।

66
Image Credit : Asianet News

এর ফলে রেশন কার্ডের অবস্থা, পরিবারের সদস্যদের তথ্য-সহ বিভিন্ন বিষয় অনলাইনে দেখা এবং প্রয়োজন অনুযায়ী তথ্য আপডেট করার সুযোগও তৈরি হয়েছে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে! মহার্ঘ ভাতা ৬৫% পৌঁছাতে পারে?
Recommended image2
8th Pay Commission: ৮ম বেতন কমিশনে বড় আপডেট! কবে বাড়বে সরকারি কর্মীদের বেতন, জানুন পুরো সময়সূচি
Recommended image3
PM Modi Praises Smit Machchhar: ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে হিরো ভারতীয় পাইলট, ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুর্নিশ মোদীর
Recommended image4
LPG Price Hike: অক্টোবরের শুরুতেই খারাপ খবর, এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম
Recommended image5
Bank Holidays: দারুণ খবর! শীঘ্রই শুরু হচ্ছে সপ্তাহে দু’দিন করে ছুটি, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved