আগামী নভেম্বর-ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে ফের জনকল্যাণ শিবির হবে। সেখানেই অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে আবেদন করার সুযোগ মিলবে। সোমবার নবান্নে একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
26
সোমবার নবান্নে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রাপকদের হাতে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানিয়েছেন, এই তিন ধরনের ভাতা দেওয়া হয়েছে মোট ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন প্রাপককে। এর জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে ১৪ হাজার ৭৭১ কোটি টাকা।
36
অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেন তিনি। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম লেখানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগ্য হলে তাঁরা মাসে ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা পাবেন।
46
মুখ্যমন্ত্রী আরও জানান, বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতাই পাবেন না, ২৫ থেকে ৬০ বছর বয়সি হলে তাঁরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। এর ফলে ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মাসে মোট ৪,৫০০ টাকা করে পাবেন।
56
শুভেন্দু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী—দুই পদে দায়িত্ব পালনের মাধ্যমে নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে পশ্চিমবঙ্গ সরকার।
66
একইসঙ্গে ভাতার ক্ষেত্রে বিগত সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্টে বাতিল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন সরকারের আমলে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.