BHATA LIST: 'আগের সরকারের ভাতার ওয়েটিং লিস্ট বাতিল'! অনুদান বৃদ্ধির মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Published : Sep 07, 2026, 02:07 PM IST

Bhata Waiting List Cancelled: ভাতা প্রকল্পের ওয়েটিং লিস্ট বাতিলের ঘোষণা! মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের ভাতার তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। কারা পাবেন সুবিধা, কারা বাদ পড়বেন, জেনে নিন বিস্তারিত।

PREV
17
ভাতার তালিকা বাতিল

সোমবার বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা বাড়িয়ে তা উপভোক্তাদের হাতে তুলে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আর সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, 'আগের সরকারের ভাতার তালিকা আমি এখন থেকেই বাতিল ঘোষণা করছি।' তবে চিন্তার কিছু নেই। মুখ্যমন্ত্রী নতুন করে সকলকে আবেদন করতে বলেছেন। তাঁর সরকার যোগ্যদের ভাতা দেবে বলেও ঘোষণা করেছেন মঞ্চ থেকে।

27
ভাতায় অগ্রাধিকার কাদের?

মুখ্যমন্ত্রী বলেছেন, 'বর্তমান সরকারে জনকল্যাণ শিবিরে যারা নাম লিখেছেন , ভেরিফিকেশন করে তাদের আগে সুবিধে দিতে হবে।' তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের চালু করা আপনার সরকার আপনার পাশে-তে যারা আবেদন করেছেন, তাদেও ভেরিফিকেশন করে অগ্রাধিকার দেওয়া হবে।

37
নতুন তালিকা

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বর্তমান সরকার নতুন করে প্রাপকদের ওয়েটিং লিস্টার তালিকা তৈরি করবে। শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা গ্রামপঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে ২ দিনের জনকল্যাণ শিবির করব। সেখানেই নতুন করে আমরা আবেদন নেব। দীর্ঘদিন ওল্ডেজ পেনশনের জন্য যারা অপেক্ষা করে বসে আছেন রাজনৈতিক কারণে বা অন্য় কারণে বঞ্চিত হয়েছেন, সেই আবেদনের ভিত্তিতে আগামী দিনে আমরা যুক্ত করব।'

47
মুখ্যমন্ত্রীর পরামর্শ বিধবাদের জন্য

যারা বিধবা ভাতা পান তাদেরও বিশেষ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেসব বিধবাদের বয়স ২৫-৬০-এর মধ্যে তারা বিধবা ভাতা ফিরিয়ে দিন। নতুন করে অন্নপূর্ণা ভাতার জন্য আবেদন করুন। তাহলে তাদের টাকার অঙ্ক অনেকটাই বাড়বে। আর্থিক দিক থেকেও কিছুটা হলেও সুবিধে পাবেন।

57
যোগ্যরাই ভাতা পাবেন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যোগ্য ব্যক্তিরাও ভাতা পাবেন। তিনি বলেন, '‘বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে বয়স বাড়িয়ে, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে অনেকে সুবিধা নিচ্ছেন। এই সরকারের নীতি হলো, যোগ্য লোকের হাতে যোগ্য সুবিধা পৌঁছে দেওয়া। একটা সরকারের কাজ শুধু ভাতা দেওয়া হতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য, আধুনিক কৃষি, উন্নয়নের কাজকে অগ্রাধিকার দিতে হয়। কেউ নিশ্চয়ই চাইবেন না, কোনও পুরুষের অ্যাকাউন্টে স্বামীহীনা ভাতা যাক। চন্দ্রকোণায় একজন গ্রেপ্তার হয়েছেন, যিনি নিজে পুরুষ হয়েও স্বামীহীনা ভাতা নিচ্ছিলেন। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি।'

67
ভাতা বৃদ্ধি

কলকাতা: আর এক হাজার নয়। দেড় হাজার করে মিলবে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা। সোমবার নবান্ন (Nabanna) থেকে বর্ধিত হারে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে ভাতার ক্ষেত্রে বিগত সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্টে বাতিল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন সরকারের আমলে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে।

77
মুখ্যমন্ত্রীর ঘোষণা

অগস্ট মাসে যে ভাতা বৃদ্ধি হয়েছে তা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। অর্থাৎ আপনারা যাঁরা জুলাই মাস পর্যন্ত মাসে এক হাজার করে পেতেন তাঁরা আজ অগস্ট মাসের বেনেফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।

Read more Photos on
click me!

Recommended Stories