Published : Apr 02, 2026, 02:06 PM ISTUpdated : Apr 02, 2026, 02:28 PM IST
Dual Seat Election Battle: কদিন পরেই বঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এবারের ভোটে এমন বেশ কয়েকজন আছেন, যারা একাধিক আসন থেকে লড়ছেন। শুধু শুভেন্দু অধিকারী নন, রয়েছে আরও কয়েকজন। দেখুন এবারের ভোটে দুটি আসন থেকে ভোটে লড়ছেন দেশের যে পাঁচ জন নেতা।
Suvendy Adhikari : Nandigram and Bhabanipur Assembly Constituency
নন্দীগ্রামের পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর আসন থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রথম একসঙ্গে দুটি আসনে লড়ছেন তিনি। সাম্প্রতিককালে বঙ্গ বিজেপিতেও এমন নজির নেই। নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের পবিত্র কর। একই সঙ্গে দুটি আসনে জিতলে বড় নজির গড়বেন রাজ্যের বতর্মান বিরোধী দলনেতা।
25
২) হুমায়ন কবীর (রেজিনগর ও নাওদা)
Humayun Kabir: Rejinagar and Naoda Assembly Constituency
তৃণমূল ছেড়ে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টি খুলে এবার রাজ্য়ের দুটি আসন থেকে লড়ছেন হুমায়ুন কবীর। দুটিই তাঁর গড় মুর্শিদাবাদে। হুমায়ুন লড়ছেন রেজিনগর ও নাওদা আসন থেকে।
২০১১ পালাবদলের ভোটে তৃণমূলের সমর্থনে কংগ্রেস প্রার্থী হয়ে রেজিনগর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন হুমায়ুন। তবে দুবছর বাদে তৃণমূলে যোগ দিয়ে উপনির্বাচনে এখান থেকে তৃতীয় হন হুমায়ুন। আর কখনও এই আসন থেকে জিততে পারেননি হুমায়ুন।
35
রাজন্যা হালদার (সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ)
Rajanya Haldar: Sonarpur South and Asansol South Assembly Constituency
তৃণমূলে বিদ্রোহ ঘোষণা করে যুবনেত্রী এবার নির্দল হয়েই ভোটের ময়দানে নেমেছেন। দিদির বিরুদ্ধে তোপ দেগে রাজন্য়া এবার দুই হেভিওয়েট আসনে নির্দল হয়ে লড়ছেন।
বিজয় (তামিলনাড়ু) (পেরাম্বুর ও তিরুচিরাপল্লী পূর্ব)
C. Joseph Vijay (TVF Chief): Perambur,Tiruchirappalli East
কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সবাইকে অবাক করে সিনেমা ছেড়ে রাজনীতিতে নামেন। নিজের রাজনৈতিক দল TVF খুলে এবার নেতা-অভিনেতা বিজয় লড়ছেন তামিলনাডুর দুটি আসন থেকে। ডিএমকে, কংগ্রেস, বিজেপি, এআইএডিএমক-র সঙ্গে সম দূরত্বে বজায় রেখে ভোটে লড়া বিজয়ের দিকে তাকিয়ে সবাই। তাঁর জনসভাগুলিতে এতই ভিড় হচ্ছে যে পদপিষ্টের ঘটনা ঘটছে।
55
৫) এন রঙ্গস্বামী (পুদুচেরির মুখ্যমন্ত্রী) ( থাট্টাঞ্চাভাডি ও মঙ্গলম)
N. Rangasamy (Puducherry CM): Thattanchavady, Mangalam
পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী এবার রাজ্যের দুটি আসন থেকে লড়ছেন। থাট্টাঞ্চাভাডি ও মাঙ্গালম- এই দুই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। থাট্টাঞ্চাভাডিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি ভাইথিলিঙ্গমের সঙ্গে তাঁর সরাসরি লড়াই হতে চলেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.