Kunal Ghosh: বোতলের দৈত্যটাকে বের করা উচিত হয়নি, বামেদের তোপ কুণালের

Kunal Ghosh: বোতলের দৈত্যটাকে বের করা উচিত হয়নি, বামেদের তোপ কুণালের

Biman Mondal   | ANI
Published : Oct 30, 2026, 11:37 AM IST

বামপন্থীদের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, একসময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ এবং ভোট পরবর্তী হিংসার ঘটনাকে ঘিরে বামপন্থীদের একাংশকে মজা নিতে দেখা গিয়েছিল।

বামপন্থীদের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, একসময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ এবং ভোট পরবর্তী হিংসার ঘটনাকে ঘিরে বামপন্থীদের একাংশকে মজা নিতে দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি বদলেছে বলে দাবি কুণালের। তাঁর অভিযোগ, লেনিন সরণির নাম পরিবর্তনের দাবি থেকে শুরু করে বইয়ের স্টলে হামলা এবং আদালত চত্বরে বামপন্থী নেতা ও আইনজীবীদের উপর হামলার মতো ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কুণালের বক্তব্য, এই পরিস্থিতিতে বামেদের বোঝা উচিত, বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষেত্রে কোথায় ভুল হয়েছিল। কুণাল ঘোষের কটাক্ষ, ''বোতলের দৈত্যটাকে এইভাবে বের করে ফেলা উচিত হয়নি।'' তাঁর মতে, বামপন্থীরা যদি সঠিক সময়ে মূল রাজনৈতিক প্রতিপক্ষকে চিহ্নিত করে সেই অনুযায়ী লড়াই করতেন, তাহলে বিজেপির রাজনৈতিক উত্থান এতটা সহজ হতো না। বামেদের ভূমিকা নিয়ে কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

12:13Kunal on Firhad: ববি হাকিমকে তো সব দিয়েছিলেন মমতা, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের
03:27হাসপাতালের পরিষেবা কেমন? সরেজমিনে ইন্দাস গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক
04:46Cyclone Arnab : সমুদ্রে নামবেন না! 'অর্ণব' এর তান্ডব থেকে পর্যটকদের সতর্ক করতে প্রশাসনের মাইকিং
03:31Cyclone Arnab : ঘূর্ণিঝড় অর্ণবে সুন্দরবনে নদীবাঁধ ভাঙার আশঙ্কা, রাতে ঘুম নেই গ্রামবাসীদের
04:49Krishnanagar News : বিস্ফোরক মামলা তুলে নিতে হুমকি! গ্রেফতার অভিযুক্ত রাহুল বসু
07:25Cyclone Arnab Odisha News: অর্ণবের বন্যায় ওড়িশায় হাহাকার! জলের তলায় ৩০০ গ্রাম, আটকে হাজার হাজার
08:46CM Suvendu On CAA: ৯ হাজার আবেদনকারীকে CAA নাগরিকত্ব! ৩০ নভেম্বরের ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু
09:53Indranil Sen Arrest: কেন দায়ের হয়েছিল অভিযোগ? ইন্দ্রনীল সেন-কাণ্ডের নেপথ্যের কাহিনি জানালেন জয়দীপ
04:18Siliguri News : দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা! স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই
Read more