
Krishnanagar News : বিস্ফোরক মামলা তুলে নিতে হুমকি! গ্রেফতার অভিযুক্ত রাহুল বসু
Krishnanagar: বিস্ফোরক মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ! গ্রেফতার মামলার অন্যতম অভিযুক্ত রাহুল বসু। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।
Krishnanagar: বিস্ফোরক মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ! গ্রেফতার মামলার অন্যতম অভিযুক্ত রাহুল বসু। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। অভিযোগকারিণী সুপর্ণা আচার্য সূত্রধরের দাবি, গত ২৭ অক্টোবর রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে তাঁদের পথ আটকান রাহুল বসু। অভিযোগ, মেয়ের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।