Siliguri News : দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা! স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই

Siliguri News : শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর পথ আটকায় চার দুষ্কৃতী।

Share this Video

Siliguri News : শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর পথ আটকায় চার দুষ্কৃতী। ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে তাঁকে ড্রেনে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। এরপর দুষ্কৃতীরা দুটি বাইকে পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। 

Related Video