Kolkata News: শহরে জঙ্গি আতঙ্ক! কলকাতায় দুই চিকিৎসককে রহস্যময় হুমকি চিঠি! নেপথ্যে কারা?

Published : Apr 24, 2026, 09:43 AM IST
terrorist

সংক্ষিপ্ত

এই ঘটনায় আনন্দপুর এবং পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।

ভোটের মরশুমে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন খাস কলকাতায় চিকিৎসকদের উদ্দেশে হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, শহরের দুই চিকিৎসকের কাছে পৃথকভাবে চিঠি পাঠিয়ে মোট ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। পূর্ব কলকাতার আনন্দপুর এবং পূর্ব যাদবপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে, এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিঠিতে নিজেদের একটি জঙ্গি সংগঠনের ‘স্পেশাল ইউনিট’ বলে দাবি করা হয়েছে। দুই চিকিৎসকের কাছ থেকে ১০ লক্ষ টাকা করে দাবি করা হয়। চিঠির ভাষা এবং উপস্থাপনা দেখে মনে করা হচ্ছে, পুরো ঘটনাটি সিনেমার কায়দায় পরিকল্পিতভাবে সাজানো।

চিঠিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে, নির্দিষ্ট দিনে—বৃহস্পতিবার রাতে—সায়েন্স সিটির কাছে একটি জায়গায় গিয়ে কালো রঙের স্কুল ব্যাগে টাকা রেখে আসতে হবে। শুধু তাই নয়, চিঠি পড়ার পর সেটি নষ্ট করে ফেলার এবং খামটি ব্যাগে সেঁটে দেওয়ার কথাও বলা হয়েছে।

হুমকির মাত্রা আরও বাড়িয়ে চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত টাকা না দিলে অথবা কোনওভাবে টাকা চিহ্নিত করে পুলিশি ফাঁদ পাতার চেষ্টা করলে চিকিৎসক এবং তাঁর পরিবারের সদস্যদের একে একে খুন করা হবে। নিজেদের ‘কিলিং মেশিন’ বলে উল্লেখ করে চিঠিতে দাবি করা হয়েছে, তারা গেরিলা যুদ্ধ এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে দক্ষ।

তবে তদন্তে নেমে পুলিশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছে। জানা গিয়েছে, চিঠির খামের উপর প্রেরকের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে, কিন্তু সেটি ভুয়ো বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি প্রেরকের জায়গায় চিকিৎসকের নামই লেখা রয়েছে, যা রহস্য আরও ঘনীভূত করছে। পুলিশের অনুমান, আসল অভিযুক্ত হয়তো চিকিৎসকদের পরিচিত কেউ হতে পারে।

এই ঘটনায় শহরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কে বা কারা এই হুমকি চিঠির পিছনে রয়েছে, এবং এর আসল উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে সবাই।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Elections 2026: ভোটের উন্মাদনা তুঙ্গে! ৯২% পার হতেই বড় প্রতিক্রিয়া নির্বাচন দফতরের! দেখুন
Check Polling Booth Online: এখনও পাননি ভোটার স্লিপ, পার্ট ও সিরিয়াল নম্বর জেনে নিন এই ভাবে