প্রিয় দুই নাতিকে নিয়ে ঘুমিয়েছিলেন ঠাকুমা, ঘূর্ণিঝড়ে ধানের বস্তা পড়ে ৩ জনেরই মৃত্যু

Published : May 28, 2021, 11:39 AM ISTUpdated : Jun 01, 2021, 12:34 AM IST
প্রিয় দুই নাতিকে নিয়ে ঘুমিয়েছিলেন ঠাকুমা, ঘূর্ণিঝড়ে ধানের বস্তা পড়ে ৩ জনেরই মৃত্যু

সংক্ষিপ্ত

রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ঠাকুরমা  যশের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু দুই নাতি সহ ঠাকুরমার  রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল এলাকার ২ নম্বর ব্লকে  খবর পেয়ে ওই বাড়িতে ছুটে গিয়েছেন মালতিপুরের বিধায়ক   

যশের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু দুই নাতি সহ ঠাকুরমার ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের ললিয়াবাড়ি গ্রামে ৷ খবর পেয়ে আজ ওই বাড়িতে ছুটে গিয়েছেন মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকশি৷ 

আরও পড়ুন, ঘূর্ণিঝড় যশের জেরে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লক্ষ মানুষ, আজই রাজ্য সফরে মোদী-মমতা  

 

বিধায়ক আবদুর রহিম বকশি বিপন্ন ওই পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন৷ এখনও বাড়িতেই রয়েছে তিনটি দেহ৷ দেহগুলি সৎকারের ব্যবস্থাও করছেন বিধায়ক৷ মৃত ওই ঠাকুরমা তানু সোরেনের বয়েস হয়েছিল ৫০ বছর ।  তাঁর দুই নাতি রোহিত টুডু  ও রাহুল টুডুর বয়স যথাক্রমে ৭ এবং ৫ বছর।  যশের প্রভাবে গতকাল সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়৷ রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু৷ তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা বসে যায়৷ তাতেই ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ বিষয়টি নজরে আসতেই পরিবারের কর্তা দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন৷ পারেননি৷ তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও৷ সবাই মিলে ধানের বস্তা সরিয়ে দেখেন, ততক্ষণে মৃত্যু হয়েছে তিনজনেরই৷ 

 

আরও পড়ুন, কলকাতায় সংক্রমণের সঙ্গে কমল মৃত্যুও, বেলাগাম এখনও উত্তর ২৪ পরগাণায়, দেখুন ছবি 

 

খবর পেয়ে শুক্রবার সকালে দশরথের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক আবদুর রহিম বকশি৷ তিনি জানান, তিনি দশরথের মা কিংবা ছেলেদের ফিরিয়ে দিতে পারবেন না৷ দশরথের শোকের শরিক হতেই তিনি তার বাড়িতে এসেছেন৷ কিন্তু তাকে সবরকম সরকারি ও দলগতভাবে সাহায্য করবেন তিনি৷ এটা শুধু তাঁর আশ্বাস নয়, এটা তাঁর প্রথম কর্তব্য৷ উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের জের জেলার ২৫টি ব্লকই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে রামনগর -১/২,খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল কোলাঘাট সব থেকে বেশি ক্ষতিগ্রত। জেলায় প্রায় দশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয় থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় যশের ফলে রাজ্যের মূলত তিনটি জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও দক্ষিণ ২৪ পরগনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি