TMC Leader Arrest: দিতেন হুমকি, ছড়াতেন রাজনৈতিক হিংসা! পুলিশ হাত খুলতেই গ্রেফতার তৃণমূল নেতা সইদুল

Published : May 16, 2026, 10:38 AM IST
tmc flag

সংক্ষিপ্ত

TMC Leader Arrest: পুনর্নির্বাচনের ঠিক পাঁচদিন আগে ফলতা থেকে গ্রেফতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ সইদুল খান। তিনিও আরেক তৃণমূল নেতা। ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সইদুল খানকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

TMC Leader Arrest: রাজ্যে পালাবদল হতেই পুলিশ কাজ করতে শুরু করেছে স্বাধীনভাবে (TMC Leader Arrest)। আর পুলিশ হাত খুলতেই গ্রেফতার হচ্ছে একের পর এক সমাজবিরোধী। এবার গ্রেফতার আরেক তৃণমূল নেতা (tmc leader arrested list)। 

পুনর্নির্বাচনের ঠিক পাঁচদিন আগে ফলতা থেকে গ্রেফতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ সইদুল খান। তিনিও আরেক তৃণমূল নেতা। ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সইদুল খানকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

পুলিশ হাত খুলতেই গ্রেফতার তৃণমূল নেতা সইদুল

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সইদুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। কিন্তু শাসকদলের ছত্রছায়ায় থাকায় কোনও অ্যাকশন হচ্ছিল না। সেগুলির মধ্যে অন্যতম হল খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ। এবার সেই তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে, ফলতা থানার পুলিশ সইদুলের বাড়িতে হানা দেয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। 

অন্যদিকে, আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন রয়েছে এবং ২৪ মে, ফলপ্রকাশ। যদিও ইতিমধ্যেই রাজ্যের সরকার বদলে গেছে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার, ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করবেন। তারপর ফলতায় ভোটের প্রচার এবং কর্মীসভা রয়েছে তাঁর। 

রাজ্যে ফিরছে আইন-শৃঙ্খলা

আগামী ১৯ মে, প্রচারের শেষ দিন ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রোড শো রয়েছে। তবে এই সবকিছুর মাঝেই গ্রেফতার খুনের হুমকি দেওয়া তৃণমূল নেতা। সবথেকে বড় বিষয়, বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে আইন-শৃঙ্খলার উন্নতি দেখা যাচ্ছে। গ্রেফতার করা হচ্ছে একের পর এক সমাজবিরোধীদের। শুধু তাই নয়, দুর্নীতির দায়ে গ্রেফতার করা হচ্ছে একের পর এক হেভিওয়েটকে। 

এবার ফলতা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। যার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শাসকদলের ছত্রছায়ায় থাকায় কোনও অ্যাকশন নেওয়া হচ্ছিল না তাঁর বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে, সইদুলের বাড়িতে হানা দিয়ে তাঁকে তুলে নেয় ফলতা থানার পুলিশ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

'পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেওয়া হবে', রাজাবাজারের ঘটনায় প্রতিক্রিয়া দিলীপের
জুনের শুরুতেই ডবল ধামাকা! ‘জনতার দরবার’ ও ১০০ দিনের কাজ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর