পাঁশকুড়ায় নিজের অফিসেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা

Published : Oct 08, 2019, 10:15 AM IST
পাঁশকুড়ায় নিজের অফিসেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা

সংক্ষিপ্ত

পাঁশকুড়ার মাইশোরায় নিজের অফিসেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা   সোমবার রাত ১০ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ হামলার সময় কুরবানের সঙ্গে অফিসে দলের জনা পাঁচেক কর্মীও ছিল।


পাঁশকুড়ার মাইশোরায় নিজের অফিসেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পাঁশকুড়ার ডাকসাইটে তৃণমূল নেতা কুরবান আলি শাহের। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০ টা নাগাদ আর পাঁচটা দিনের মতোই মাইশোরা বাজারে নিজের অফিসে বসেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সেই সময় পাঁশকুড়া ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতির ওপর হামলা  চালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা জানান, হামলার সময় কুরবানের সঙ্গে অফিসে দলের জনা পাঁচেক কর্মীও ছিল। 

কুরবান অনুগামীদের দাবি, পাঁচটি বাইকে সাতজন দুষ্কৃতী কুরবানের অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে সটান ঢুকে যায় অফিসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা কুরবানকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। নিজের অফিসেই মৃত্যুর মুখে লুটিয়ে পড়েন কুরবান। কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা বাইক নিয়ে পাঁশকুড়ার দিকে চম্পট দেয়। ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। ইতিমধ্যেই তৃণমূল নেতার দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব