লেগিংস গুটিয়ে জলে নামলেন অভিনেত্রী-বিধায়িকা, পৌঁছলেন জলবন্দি মানুষের কাছে, দেখুন ছবি

Published : Jun 18, 2021, 11:48 AM IST
লেগিংস গুটিয়ে জলে নামলেন অভিনেত্রী-বিধায়িকা, পৌঁছলেন জলবন্দি মানুষের কাছে, দেখুন ছবি

সংক্ষিপ্ত

জলমগ্ন সোনারপুরের বিভিন্ন এলাকা পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেন গাড়ি থেকে নেমে ঘুরে দেখেন সোনারপুরের জলমগ্ন পরিস্থিতি

একটানা বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের বিভিন্ন এলাকা। বেশকিছু ওয়ার্ডে জলবন্দী মানুষ। সেইসব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র। লেগিংস গুটিয়ে জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেন। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে দেখেন সোনারপুরের একাধিক ওয়ার্ডের জলমগ্ন পরিস্থিতি। 

এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান। অনেক জায়গাতেই ড্রেনেজ সিস্টেম নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। লাভলী মৈত্র জানান, বিভিন্ন এলাকায় জল জমে থাকায় মানুষ সমস্যার মধ্যে রয়েছেন। পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন তিনি। রাস্তা উঁচু করে ও নিকাশি ব্যবস্থার সংস্কার করে দ্রুত জল নামানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। শুক্রবার রাজপুর সোনারপুর পুরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি