TMC Rebels: হুমায়ুন থেকে আরাবুল, পাঁচ বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন

Published : Apr 01, 2026, 04:10 PM IST

TMC Rebels: এবার ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। তিনবারের জয়ীসহ বহু প্রভাবশালী নেতা বাদ। জেলায় জেলায় বিক্ষোভ, দলত্যাগ। মমতা ও অভিষেকের বার্তা স্পষ্ট, বিদ্রোহীদের ঠাঁই নেই। তবু কি রুখবে ভাঙন? পাঁচ বিদ্রোহী ঘুরিয়ে দিতে পারেন ফলাফল। দেখুন তালিকা--- 

PREV
15
১) হুমায়ুন কবীর

Humayun Kabir, JUP

ভোটের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে বিতর্ক সহ নানা ইস্যুতে দলনেত্রীর তোপের পর তৃণমূল ছাড়েন হুমায়ুন কবীর। এরপর জনতা উন্নয়ন পার্টি নামে নিজের আলাদা দল গড়ে এবার ভোটে লড়ছেন হুমায়ুন। আসাউদ্দিন ওয়েইসির সঙ্গে জোট গড়ে দিদির সংখ্য়ালঘু ভোটব্যাঙ্কে বড় ধস নামাতে চাইছেন হুমায়ুন। জেইউপি প্রধান নিজে লড়ছেন মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা আসন থেকে। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি-র বেশ কিছু আসনে তৃণমূলের ভরসার সংখ্যালঘু ভোটব্য়াঙ্কে ধস নামিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বড় ক্ষতি করতে পারেন হুমায়ুন।

25
২) কাজি আব্দুর রহিম

Abdur Rahim Quazi, Baduria

দুবারের বিধায়ক কাজি আব্দুর রহিম এমন একটা জায়গায় দিদির দলকে জিতিয়েছিলেন, যাকে একে একটা সময় কংগ্রেসের গড় মনে করা হত। বাদুড়িয়া মানেই একটা সময় ছিল কংগ্রেসের কাজি আব্দুল গফরের গড়। সেই বাদুরিয়ায় ২০১৬ ভোটে কংগ্রেসের টিকিটে তৃণমূলকে হারিয়ে বিধায়ক হন কাজি আব্দুর রহিম-কে। এরপর দল বদলে ২০২১-এ তৃণমূলের টিকিটে বিধায়ক হন আব্দুর রহিম। তবে তৃণমূল এবার আর তাঁকে প্রার্থী করেনি। ক্ষুব্ধ হয়ে কাজি আব্দুর রহমান কংগ্রেসে যোগ দিয়ে বাদুড়িয়ায় প্রার্থী হয়েছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের বুরহানুল মোকাদ্দিন (লিটন)। বিরোধী ভোট এক জায়গায় পড়লে কংগ্রেসকে আসন এনে দিতে পারেন আব্দুর রহিম। সরাসরি ক্ষতি করতে পারেন দিদির ক্ষমতায় ফেরার আশাকে।

35
৩) আরাবুল ইসলাম

Arabul Islam, ISF

তৃণমূলের 'দামাল ছেলে' ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবার দল ছেড়েছেন। আরাবুল এবার নওশাদ সিদ্দিকি-র দলে যোগ দিয়ে ভোটে লড়ছেন। আরাবুলের সঙ্গে তৃণমূলের নিচু তলার অনেক নেতা-কর্মীই আইএসএফে যোগ দিয়েছেন। আরাবুল নিজে আইএসএফ প্রার্থী হয়ে লড়ছেন ক্যানিং পূর্ব আসন থেকে। ভাঙড় ও ক্যানিংয়ে তৃণমূলের বড় ক্ষতি করতে পারেন আরাবুল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

45
৪) অমিত সিং

Amit Singh, Noapara

নোয়াপাড়ার দাপুটে বিধায়ক অমিত সিং এবার টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছেন। তাঁর বদলে নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী করেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য-কে। সেখানে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী করেছে অর্জুন সিং-কে। সুনীল সিং হলেন বিজেপির অর্জুন সিংয়ের ভগ্নিপতী। নোয়াপাড়ায় তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান খুব বেশি নয়। নিচু তলার কিছু কর্মীদের সমর্থন রয়েছেন সুনীলের দিকে। এই সুবিধাটা অর্জুন সিং পেয়ে গেলে, নোয়াপাড়ার মত অআপাত নিশ্চিত আসন খুইয়ে তৃণমূল নেতাদের কপালে হাত পড়তে পারে।

55
৫) অসিত মজুমদার

Asir Majumdar, Chunchura

লকেট চট্টোপাধ্য়ায়ের মত বিজেপি নেত্রীকেও তিনি পরাস্ত করেছিলেন। চুঁচুড়ার তিনবারের বিধায়ক তিনি। তবু দল তাঁকে ব্রাত্য করে দিয়েছে। চুঁচুড়ায় এবার অভিজ্ঞ তৃণমূল নেতা অসিতের পরিবর্তে তরুণ মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য-কে টিকিট দিয়েছে। তাতে তীব্র অপমানিত বোধ করে তোপ দেগেছেন অসিত। অসিত মজুমদারের মত নেতাকে পাশে নিয়ে পেলে প্রথমবার বিধায়ক হতে নাও পারেন দেবাংশু।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories