ISF Candidate List: প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ISF। ২৩টি আসনে প্রার্থী দিয়েছে। নাম রয়েছে আরাবুল ইসলাম আর দলের প্রতিষ্ঠাতা সদস্য নওশাদ সিদ্দিকীর। বামেদের সঙ্গে জট না কাটা ৪টি আসনে প্রার্থী ঘোষণা।
আবার ভোট যুদ্ধ তৃণমূল কংগ্রেসের একটা সময়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম। দলবদল করেই নিজের পছন্দ মত আসনে প্রার্থী হলেন আরাবুল। সম্প্রতি তিনি ফুরফুরা শরিফে গিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছিলেন। এবার তিনি আইএসএফ (ISF) প্রার্থী হয়ে লড়েছেন তাঁর পছন্দের বিধানসভা ক্যানিং পূর্ব থেকে। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষে তৃণমূলের বাহারুল মোল্লা। শওকত মোল্লার কেন্দ্র ছিল এটি। তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় রীতিমত ক্ষোভ বিক্ষোভ চলছে এলাকায়। অন্যদিকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবারও লড়বেন ভাঙড় থেকে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা।
ISF-এর প্রার্থী তালিকা
সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে ISF। প্রথম দফায় ২৩টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ISF-এর প্রার্থী তালিকায় ৩০ শতাংশেরও বেশি হিন্দু প্রার্থী রয়েছে। অন্যদিকে ISF বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে লড়াই করার কথা বলেছিলেন। কিন্তু চারটি আসন নিয়ে জটিলতা ছিল। জট কাটার আগেই ISF সেই চারটির মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। আর ISF-এর এই পদক্ষেপে জোটের ভবিষ্যৎ অন্ধকার বলেও মনে করছেন অনেকে।
'২৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা
বাম-জটে থাকা ৪টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা
ভগবানগোলা বাদ দিয়ে নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে আদালা প্রার্থী ISF-এর'
জট থাকা ৪ আসনে প্রার্থী ISF-এর
ISF নন্দীগ্রামে প্রার্থী দিচ্ছে। পাশাপাশি পাঁশকুড়া পশ্চিম আর মুরারইতেও প্রার্থী দিচ্ছে। কয়েক দিন ধরেই ISF নেতা নওশাদ সিদ্দিকী আর বামেদের মধ্যে জোট নিয়ে কথাবার্তা চলছিল। নওশাদের সঙ্গে বিমান বসুর একাধিক বৈঠক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চারটি আসনে ISF এককভাবে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় জোটের ভবিষ্যৎ কী তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যে ৪টি আসন নিয়ে জটিলতা রয়েছে সেগুলিতে আগেই বামেরা প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল। আর সেই কারণে জটিলতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। ISF প্রথম দাবি করেছিল ৭০-এর বেশি আসনে রফা হয়েছে। পরবর্তীকালে সেই দাবি উড়িয়ে দিয়েছে বামেদের পক্ষ থেকে বলা হয়েছিল ২৯ আসনে রফা রয়েছে। তারপরেও ISF ৩৩টি আসনে লড়তে চেয়েছিল। কিন্তু বামেরা তাতে রাজি হয়নি। এই অবস্থায় ISF বাকি তিনটি আসনে আজ প্রার্থীদের নাম ঘোষণা করে দিল।
ISF-এর ঘোষিত ২৩ জন প্রার্থীর মধ্যে ৭ জন হিন্দু প্রার্থী রয়েছে। অর্থাৎ ৩০ শতাংশই হিন্দু প্রার্থী দাঁড় করিয়েছে নওশাদের দল।


