TMC News: ঘাসফুল বাদ, ১৮৪টির মধ্যে এবার কোন প্রতীকে লড়বে মমতা আর ঋতব্রতর তৃণমূল

Published : Sep 18, 2026, 08:31 AM IST

নির্বাচন কমিশনের নির্দেশে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতছাড়া 'জোড়াফুল'। ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকা থেকেই বেছে নিতে হবে নতুন চিহ্ন। কোন প্রতীকে লড়বে কালীঘাট ও ঋতব্রত শিবির?

PREV
18
ঝরে গেল ঘাসফুল

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাত থেকেই ছিনিয়ে নেওয়া হল দলের পরিচিত নাম ও প্রতীক 'জোড়াফুল'। অর্থাৎ কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী দুই শিবিরকেই তৃণমূল কংগ্রেসের প্রতীক আর নাম ছাড়াই লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই দাবি করেছিলেন তিনি তৃণমূলের প্রতীকটি হাতে এঁকে ছিলেন। তাঁর নিজের হাতে আঁকা প্রতীকও এবার তার হাত ছাড়া হল।

28
১৮৪টি মুক্ত প্রতীকের তালিকা

এখন দুই শিবিরের নজর কমিশনের প্রকাশিত ১৮৪টি মুক্ত প্রতীকের কোনও একটি। তালিকায় রয়েছে এসি, আলমারি, আপেল থেকে সিসিটিভি, ব্যাটারি টর্চ পর্যন্ত হরেক বিচিত্র চিহ্ন। এগুলির কোনও একটি বেছে নিতে হবে মমতা আর ঋতব্রতদের।

38
আলাদা নাম, আলাদা প্রতীক

কমিশনের নির্দেশ অনুযায়ী, দুই গোষ্ঠীকেই বেছে নিতে হবে নিজেদের পছন্দের ভিন্ন নাম এবং সেই মুক্ত তালিকা থেকে নতুন প্রতীক। যার অর্থ চেনা ময়দানে লড়াই করতে এবার নতুন অস্ত্র নিয়ে নিয়ে নামতে হবে মমতা আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের।

48
অচেনা চিহ্নে ভোটের লড়াই

২৮ বছর ধরে তৃণমূলের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা 'জোড়াফুল'-এর বদলে উপনির্বাচনে ভোটারদের সামনে আসতে চলেছে সম্পূর্ণ অপরিচিত কোনও প্রতীক। তবে কোন প্রতীকে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন লড়াইয়ে সামিল হবে তা এখনও স্পষ্ট করেনি ঘাসফুল শিবির।

58
মমতার হাতে আঁকা প্রতীক

দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে এই 'ঘাসের উপর জোড়াফুল' প্রতীক নিজে হাতে এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

68
দীর্ঘদিনের প্রতীক-লড়াইয়ের অবসান

দল ভাগ হওয়ার পর থেকেই এই প্রতীক নিয়ে ঋতব্রত শিবির বনাম কালীঘাট শিবিরের মধ্যে চলছিল টানাপোড়েন, বৃহস্পতিবার তাতেই যবনিকা টানল নির্বাচন কমিশন।

78
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন নাম বা প্রতীক ভোটারদের চেনাতে সমস্যা হবে জেনেও কমিশনের সিদ্ধান্ত মানতেই হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার সকাল ১১টার মধ্যে।

88
৬ অক্টোবরের ভোটের আগে কৌতূহল তুঙ্গে

কালীঘাট শিবির ও বিদ্রোহী ঋতব্রত শিবির— কে কোন তিনটি প্রতীক বেছে নেয়, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে গোটা রাজ্য জুড়ে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories