বৈশাখের শেষলবেলাতেও অব্যাহত গরমের দাপট। বুধবার গভীর রাতে কালবৈশাখির কারণে তাপমাত্রা কিছুটা নামলেও হাওয়া অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তবে দাপট বাড়বে উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
25
অক্ষরেখার প্রভাবে বৃষ্টি
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এদিকে দক্ষিণ-পশ্চিম তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা বুধবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।
35
ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে যে, সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। দক্ষিণে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই দুই জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে আগামী ১৯ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আলাদা করে ভারীবর্ষণের পূর্বাভাস নেই এই জেলাগুলিতে।
55
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণের পাশাপাশি উত্তরেও হাওয়া বদল। রয়েছে প্রবল বর্ষণের পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। ফলে পারদও নামতে পারে কিছুটা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.