Suvendu Adhikari MLA Oath: নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরেই থাকলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নিলেন তিনি। কী বলছেন শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Suvendu Adhikari MLA Oath: সদ্য শেষ হওয়া বঙ্গ বিধানসবা নির্বাচনে দুই আসন থেকেই বিপুল ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করকে হারিয়েছেন। ভবানীপুরে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ৯ মে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার বুধবার বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায়।

শুধু শুভেন্দুর শপথই নয়। বুধবার বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ। এদিন শপথ বাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায়। জানা গিয়েছে, বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। বুধবার উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীদের শপথ। দ্বিতীয়ার্থে নদীয়া ও দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ হবে।
বুধবার বিধানসভায় শপথ নিলেন যে সব জয়ী প্রার্থীরা:-
শুভেন্দু অধিকারী
দিলীপ ঘোষ
নিশীথ প্রামাণিক
অশোক কীর্তনীয়া
অগ্নিমিত্রা পাল
রথীন্দ্র বোস
সাবিত্রী বর্মণ
ক্ষুদিরাম টুডু
উল্লেখ্য, ৯ মে নতুন সরকার গঠন হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুই হলেন রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তার আগের দিন বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেছিলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


